আজকের খবর
ads
রাজনীতি

১৩ জুন লন্ডনে তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের দুই ঘণ্টাব্যাপী বৈঠক

অনলাইন ডেস্ক
১৩ জুন লন্ডনে তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের দুই ঘণ্টাব্যাপী বৈঠক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির সম্ভাব্য রাজনৈতিক অবস্থানের নমনীয়তার ইঙ্গিত মিলছে। দলটির কয়েকটি বিশ্বস্ত সূত্র জানাচ্ছে, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপে এই পরিবর্তনের পথ প্রশস্ত হচ্ছে।

গত শনিবার (৭ জুন) ঈদের রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সিনিয়র নেতারা ঈদের শুভেচ্ছা জানান। এসময় চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চেয়ারপারসন ও দলীয় নেতাদের মধ্যে আলোচনা হয়।

আলোচনার সময় খালেদা জিয়া স্পষ্ট করে জানান, সরকারের সঙ্গে সরাসরি দ্বন্দ্বে বিএনপির লাভ হবে না, বরং দলকে সংলাপ ও আলোচনার মাধ্যমে কৌশল নির্ধারণ করতে হবে।

এরপরই সোমবার (৯ জুন) রাতে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য বৈঠক এবং দলের রাজনৈতিক কৌশল নিয়ে ব্যাপক আলোচনা হয়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিষয়ে আনুষ্ঠানিক তথ্য মঙ্গলবার (১০ জুন) এক সংবাদ সম্মেলনে প্রকাশ করা হবে।

বিশ্বস্ত সূত্রের খবর, আগামী শুক্রবার (১৩ জুন) লন্ডনের ডরচেস্টার হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের সময় ও স্থান প্রধান উপদেষ্টার দপ্তর থেকে চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক দেশের জন্য ইতিবাচক বার্তা বহন করবে।” তবে বৈঠক নিশ্চিত কিনা তা লন্ডনে পৌঁছানোর পর স্পষ্ট হবে।

গত শুক্রবার (৬ জুন) জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষণার পর রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠকে ক্ষোভ প্রকাশ করা হয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, এপ্রিলের নির্বাচন আবহাওয়া ও রমজানের কারণে প্রভাবিত হতে পারে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন কেন সম্ভব নয় সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা মেলেনি।

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক সম্ভাবনার খবর ছড়িয়ে পড়ার পর থেকে রাজনীতিতে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে বিএনপি সরাসরি সংঘাত এড়িয়ে আলোচনা ও সংলাপের পথ ধরতে পারে। সূত্রের তথ্য অনুযায়ী, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক চূড়ান্ত হয়েছে।

বিশ্লেষকদের মতে, বৈঠকটি দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। এতে নির্বাচনের রোডম্যাপ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এবং অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে মতবিনিময় হবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, চারদিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ৯ জুন সন্ধ্যায় তিনি এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে যাত্রা করেন।

নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক উত্তাপের মধ্যে প্রধান উপদেষ্টা ও প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতার সরাসরি আলোচনা দেশের অভ্যন্তর ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের আশার সঞ্চার করছে। তবে সবকিছু নির্ভর করছে আসন্ন বৈঠকের ফলাফলের ওপর। যদি আলোচনাগুলো বিশ্বাসযোগ্য ও বাস্তবমুখী হয়, তাহলে তা বিএনপির পাশাপাশি দেশের গণতন্ত্র ও রাজনীতির জন্য বড় ইতিবাচক দিক হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সর্বশেষ

কুমিল্লায় সর্বাধুনিক ওমেন্স আর্ট বিউটি পার্লারের উদ্বোধন করলেন বিদ্যা সিনহা মীম

জেলা

চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

সারাদেশ

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ‘রাজিব’ গ্রেপ্তার, কঠিন বিচারের দাবিতে ফেসবুকে ঝড়

শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর উদ্ভাবিত স্মার্ট কারে চড়ে প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

জাতীয়

হাসনাত আব্দুল্লাহ'র সংসদের প্রথম মাসের বেতনের অংশ পেলো বেদে সম্প্রদায়ের অবহেলিত শিক্ষার্থীরা

ময়মনসিংহে ৬০ হাজার টাকার জাল নোটসহ দুই নারী গ্রেপ্তার

শিক্ষকদের মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী নুর

তুরস্কের ‘ইলদিরিমহান’ উন্মোচন, শব্দের চেয়ে ২৫ গুণ গতির আইসিবিএম প্রদর্শন

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ ঘিরে বিলিয়ন ডলার আয় করছে বিশ্বজুড়ে বড় বড় কোম্পানি

চুক্তি হলেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতেই

স্বাস্থ্য পরীক্ষার জন্য সপরিবারে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ তাপপ্রবাহ, বাড়ছে জীবনঝুঁকি

আন্তর্জাতিক

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ তাপপ্রবাহ, বাড়ছে জীবনঝুঁকি
গ্যাস না পেলে বিল স্থগিতের দাবি এমপি মনিরুল হক চৌধুরীর

কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কে ব্যারিকেড দিয়ে কোরবানির ১০ গরু লুট

পবিত্র মক্কা শরিফের ফজিলতপূর্ণ স্থানসমূহ ও তাদের গুরুত্ব

আন্তর্জাতিক

পবিত্র মক্কা শরিফের ফজিলতপূর্ণ স্থানসমূহ ও তাদের গুরুত্ব

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

বদলি হয় না ইউসুফের! টিকিট-মাদক আর পার্কিং বাণিজ্যে রেলের এই কর্মীর খুঁটি কোথায়?

চট্টগ্রাম প্রতিদিন

বদলি হয় না ইউসুফের! টিকিট-মাদক আর পার্কিং বাণিজ্যে রেলের এই কর্মীর খুঁটি কোথায়?
মিথ্যা অভিযোগের দাবি, তদন্তে প্রমাণ না মিললেও রেলকর্মীর বদলি নিয়ে প্রশ্ন

স্বাস্থ্য

মিথ্যা অভিযোগের দাবি, তদন্তে প্রমাণ না মিললেও রেলকর্মীর বদলি নিয়ে প্রশ্ন
মেসির জন্মদিনে মায়ামির আনন্দ ম্লান করল ব্রাজিলিয়ান ক্লাবপালমেইরাস

খেলাধুলা

মেসির জন্মদিনে মায়ামির আনন্দ ম্লান করল ব্রাজিলিয়ান ক্লাবপালমেইরাস
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

সম্পর্কিত খবর

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

তারেক রহমানের আশুরা বার্তা: ‘ইমাম হোসেনের আত্মত্যাগ বিশ্বমানবতার জন্য অনন্য অনুকরণীয় আদর্শ’

বিরতির ফাঁকে সৌহার্দ্যের বার্তা: হাতে হাত রেখে ছবি তুললেন সালাহউদ্দিন, তাহের ও নাহিদ

জামায়াতের নেতৃত্বে কোনো জোট হচ্ছে না: চরমোনাই পীর

ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট, কিছুক্ষণ পর ফের যোগদান

দুদুর বক্তব্যের সমালোচনা করে যা বললেন ড. শফিকুল ইসলাম

রাজনৈতিক উদাসীনতায় থমকে আছে পিরোজপুরের সম্ভাবনা

নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা যাবে না” — সংলাপে সালাহউদ্দিন আহমেদ

স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত: নুরুল হক নুর

জামায়াত‌কে বে‌শি কথা বল‌তে দেওয়ায় সংলাপ থে‌কে ওয়াক আউট গণ‌ফোরাম-সি‌পি‌বির

জাতীয় সরকারের প্রস্তাব নিয়ে বিতর্কে নতুন মাত্রা, মুখোমুখি নাহিদ ইসলাম ও মির্জা ফখরুল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সমন্বয় কমিটি ঘোষণা।

বিএনপি ক্ষমতায় গেলে সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না: ফয়জুল করিমের মন্তব্য
বিএনপি ক্ষমতায় গেলে সুন্দরী নারীরা রাস্তায় বের হতে পারবে না: ফয়জুল করিমের মন্তব্য

রাজনীতি

১৩ জুন লন্ডনে তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের দুই ঘণ্টাব্যাপী বৈঠক
১৩ জুন লন্ডনে তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের দুই ঘণ্টাব্যাপী বৈঠক

রাজনীতি

নগর ভবনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইশরাক হোসেনের