বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের জেলা ও দায়রা জজ পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাসানুজ্জামানকে ঢাকা বিশেষ জজ আদালত-১-এর বিশেষ জজ পদে বদলি করা হয়েছে।
এছাড়া হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) শরীফুল আলম ভূঁঞাকে মুন্সীগঞ্জ ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা বেগম ফাইজুন্নেছাকে মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক পদে বদলি করা হয়েছে।
অন্যদিকে, ঢাকা বিশেষ জজ আদালত-১-এর বিশেষ জজ মো. আবুল কাশেমকে ময়মনসিংহ শ্রম আদালতের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, মুহাম্মদ হাসানুজ্জামান ও শরীফুল আলম ভূঁঞা সুপ্রিম কোর্ট নির্ধারিত সময় অনুযায়ী বর্তমান দায়িত্ব হস্তান্তর করবেন। অপর কর্মকর্তারা আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে দ্রুত নতুন কর্মস্থলে যোগ দেবেন।
