আজকের খবর
ads
সারাদেশ

বাসে অতিরিক্ত ভাড়া, খোলা ট্রাক-পিকআপে বাড়ি ফিরছে মানুষ

অনলাইন ডেস্ক
বাসে অতিরিক্ত ভাড়া, খোলা ট্রাক-পিকআপে বাড়ি ফিরছে মানুষ

আর মাত্র দুই দিন পরেই পবিত্র ঈদুল আজহা। ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। তবে এবারের ঈদযাত্রায় অনেকেই বাসের ছাদ, খোলা ট্রাক বা পিকআপ ভ্যানে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও তেমন যানজট নেই। তবে যাত্রীদের অভিযোগ, বাসে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাস স্টেশন, রাবনা বাইপাস ও আশেকপুর বাইপাস ঘুরে দেখা গেছে, ঘরমুখো যাত্রীদের প্রচুর ভিড়। যাত্রীবাহী বাস ছাড়াও ট্রাক, পিকআপ, লোকাল বাস ও লেগুনায় যাত্রী পরিবহন করা হচ্ছে। মহাসড়কে প্রাইভেট কার এবং মোটরসাইকেলের উপস্থিতি বাসের তুলনায় বেশি। গণপরিবহনের সংকটের কারণে অনেক যাত্রী বাধ্য হয়ে খোলা ট্রাক, পিকআপ ও বাসের ছাদে করে যাত্রা করছেন।

এক যাত্রী জানান, আগে চন্দ্রা থেকে টাঙ্গাইল যাওয়ার ভাড়া ৬০-৭০ টাকা ছিল, এখন ২০০ টাকা দিতে হচ্ছে। ভিড় এত বেশি যে দাঁড়িয়ে থেকেও বাস পাওয়া কঠিন।

টাঙ্গাইলের আশেকপুর বাইপাসে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা আরেক যাত্রী বলেন, গাড়ি থামছে না বা থামলেও অতিরিক্ত ভাড়া দাবি করছে। পূর্বে ২০০ টাকা ভাড়া ছিল, এখন ৩০০ টাকা চাওয়া হচ্ছে।

পরিবারের সঙ্গে গ্রামে ফিরতে যাওয়া এক যাত্রী জানান, আগে ৫০০ টাকায় যাত্রা করতেন, এখন ৬০০ টাকা দিতে হয়েছে।

বাসে দ্বিগুণ ভাড়া চাওয়ার কারণে অনেকেই ট্রাক বা পিকআপে করে যাত্রা করছেন। এক যাত্রী বলেন, ট্রাকে যাওয়ার ঝুঁকি থাকলেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করতে পারাটা তার জন্য বড় বিষয়।

আরেক ব্যক্তি বাসের অতিরিক্ত ভাড়া এড়াতে এবং আরামদায়ক যাত্রার জন্য মোটরসাইকেল ব্যবহার করছেন।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনী দায়িত্ব পালন করছে। জেলা পুলিশের প্রায় ৬০০ সদস্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ

শিক্ষকদের মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী নুর

জাতীয়

তুরস্কের ‘ইলদিরিমহান’ উন্মোচন, শব্দের চেয়ে ২৫ গুণ গতির আইসিবিএম প্রদর্শন

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ ঘিরে বিলিয়ন ডলার আয় করছে বিশ্বজুড়ে বড় বড় কোম্পানি

চুক্তি হলেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতেই

স্বাস্থ্য পরীক্ষার জন্য সপরিবারে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ তাপপ্রবাহ, বাড়ছে জীবনঝুঁকি

আন্তর্জাতিক

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ তাপপ্রবাহ, বাড়ছে জীবনঝুঁকি
গ্যাস না পেলে বিল স্থগিতের দাবি এমপি মনিরুল হক চৌধুরীর

জেলা

কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কে ব্যারিকেড দিয়ে কোরবানির ১০ গরু লুট

পবিত্র মক্কা শরিফের ফজিলতপূর্ণ স্থানসমূহ ও তাদের গুরুত্ব

আন্তর্জাতিক

পবিত্র মক্কা শরিফের ফজিলতপূর্ণ স্থানসমূহ ও তাদের গুরুত্ব
জান্নাতুন নাঈম ফারিহার মৃত্যুর ঘটনায় স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

মহাখালীতে দুর্বৃত্তের গুলিতে হাসপাতালকর্মী আহত, আতঙ্ক এলাকাজুড়ে

সপরিবারে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয়

সপরিবারে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
গণপিটুনির ভয়ে নিজেরাই পুলিশ ডাকল দুই চোর

আন্তর্জাতিক

গণপিটুনির ভয়ে নিজেরাই পুলিশ ডাকল দুই চোর
ই-সিগারেটে ঝুঁকছে প্রাথমিকের শিশুরা, খেলনা ভেবে কিনে দিচ্ছেন অভিভাবকরাও

আন্তর্জাতিক

ই-সিগারেটে ঝুঁকছে প্রাথমিকের শিশুরা, খেলনা ভেবে কিনে দিচ্ছেন অভিভাবকরাও
জামালপুরে স্বামীর ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা

সারাদেশ

জামালপুরে স্বামীর ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

বদলি হয় না ইউসুফের! টিকিট-মাদক আর পার্কিং বাণিজ্যে রেলের এই কর্মীর খুঁটি কোথায়?

চট্টগ্রাম প্রতিদিন

বদলি হয় না ইউসুফের! টিকিট-মাদক আর পার্কিং বাণিজ্যে রেলের এই কর্মীর খুঁটি কোথায়?
মিথ্যা অভিযোগের দাবি, তদন্তে প্রমাণ না মিললেও রেলকর্মীর বদলি নিয়ে প্রশ্ন

স্বাস্থ্য

মিথ্যা অভিযোগের দাবি, তদন্তে প্রমাণ না মিললেও রেলকর্মীর বদলি নিয়ে প্রশ্ন
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
মেসির জন্মদিনে মায়ামির আনন্দ ম্লান করল ব্রাজিলিয়ান ক্লাবপালমেইরাস

খেলাধুলা

মেসির জন্মদিনে মায়ামির আনন্দ ম্লান করল ব্রাজিলিয়ান ক্লাবপালমেইরাস

সম্পর্কিত খবর

সারাদেশ

গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, শ্বশুর গ্রেপ্তার।

চাঁদপুরে সাড়ে চার মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ।

ঝিকরগাছায় মাদরাসাছাত্রী সোহানা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: গ্রেপ্তার ফুফাতো ভাই নয়ন

বাঘাইছড়িতে দুম্বার মাংস কেলেঙ্কারি! ইউএনও ও প্রেসক্লাবের ভূমিকা সন্দেহের তলে
বাঘাইছড়িতে দুম্বার মাংস কেলেঙ্কারি! ইউএনও ও প্রেসক্লাবের ভূমিকা সন্দেহের তলে

সারাদেশ

বাসে অতিরিক্ত ভাড়া, খোলা ট্রাক-পিকআপে বাড়ি ফিরছে মানুষ
বাসে অতিরিক্ত ভাড়া, খোলা ট্রাক-পিকআপে বাড়ি ফিরছে মানুষ

সারাদেশ

মানবতার ফেরিওয়ালা: রহিমপুরবাসীর প্রিয় নেতা আশরাফুল ইসলাম মেম্বার

সনদ গ্রহণ করলেন এফবিজেও মহাসচিব সাংবাদিক মোঃ শামছুল আলম।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট ও ধীরগতির অভিজ্ঞতা: ঈদের যাত্রার চিত্র

কবর থেকে মরদেহ উত্তোলন ও অগ্নিসংযোগ, নিহত ২

‎বন্ধুত্বের মুখোশে প্রতারণা: প্রবাসী বাংলাদেশির প্রাণনাশের হুমকি!

বদলগাছীতে সরকারি পরিপত্র না মেনে ছাগল বিতরণ

১০ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর।
১০ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর।

সারাদেশ

জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিক্ষার্থীর করুণ মৃত্যু

আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দুই ঘণ্টা পর সিলেটের রেল যোগাযোগ পুনরায় শুরু।