আজকের খবর
ads
স্বাস্থ্য

ডেঙ্গু-করোনার তীব্রতা, জ্বর হলে অবহেলা নয়

অনলাইন ডেস্ক
ডেঙ্গু-করোনার তীব্রতা, জ্বর হলে অবহেলা নয়
ছবি:সংগৃহীত

পাঁচ বছর আগে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো মহামারি করোনাভাইরাস আবারও নতুন রূপে ফিরে আসছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশেও সতর্কতা জোরদার করা হয়েছে।

একই সময় দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবও বাড়ছে।
গত বৃহস্পতিবার (৫ জুন) দেশে নতুন করে একজনের মৃত্যু হয়েছে করোনায়। ২০২০ সাল থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০০ জনে। সংক্রমণের হার ফের ঊর্ধ্বমুখী। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৭৮৫ জন।

অন্যদিকে, বুধবার (১১ জুন) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে ২৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন—চলতি বছরের মধ্যে যা সর্বোচ্চ। ১২ জুন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪১১ জন এবং মৃত্যু হয়েছে ২৩ জনের।

গত বছরের একই সময়ে (১২ জুন) আক্রান্ত ছিলেন ৩ হাজার ১৫০ জন এবং মৃত্যু হয়েছিল ৩৯ জনের। তুলনামূলকভাবে এ বছর আক্রান্তের সংখ্যা বেশি হলেও মৃতের সংখ্যা কিছুটা কম।

করোনা প্রতিরোধে জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পাশাপাশি বিমানবন্দর ও মেট্রোরেলে সতর্কতা বাড়ানো হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানেও পাঁচ দফা নির্দেশনা কার্যকর করার নির্দেশ দিয়েছে সরকার।

বিমানবন্দর সূত্র জানায়, আগত যাত্রীদের শরীরের তাপমাত্রা পরিমাপের জন্য আন্তর্জাতিক টার্মিনালে থার্মাল স্ক্যানার বসানো হয়েছে। টার্মিনালের গুরুত্বপূর্ণ স্থানে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, থেমে থেমে বৃষ্টি ও গরমের কারণে ডেঙ্গুর বিস্তার বাড়ছে। পাশাপাশি স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতির ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বর্তমানে করোনা, ডেঙ্গু, চিকুনগুনিয়া, ভাইরাল জ্বর, শ্বাসতন্ত্রের সংক্রমণ, টাইফয়েডসহ বিভিন্ন সংক্রামক রোগ সক্রিয় রয়েছে। ফলে বয়স্ক, শিশু, গর্ভবতী নারী এবং দীর্ঘমেয়াদী রোগে ভোগা ব্যক্তিরা বেশি ঝুঁকিতে রয়েছেন। এ সময় কারও জ্বর হলে তা অবহেলা না করে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, বর্তমানে করোনার সংক্রমণ আবার বাড়ছে। অন্যদিকে ডেঙ্গু, ভাইরাল জ্বর, টাইফয়েড ইত্যাদি সব মিলিয়ে স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। জ্বর হলে দ্রুত পরীক্ষা করে নির্দিষ্ট রোগ শনাক্ত করা জরুরি।

তিনি বলেন, স্বাস্থ্য কর্তৃপক্ষের দায়িত্ব হলো এসব জ্বরকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং জনগণকে নিয়মিত দিকনির্দেশনা দেওয়া।

জ্বর হলে কী করণীয়—এ বিষয়ে আইইডিসিআরের উপদেষ্টা ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, কারও জ্বর যদি সহনীয় হয়, তবে অন্তত তিন দিন বিশ্রামে থাকতে হবে। জ্বর কমে গেলে ভালো, না কমলে চিকিৎসকের কাছে যেতে হবে। প্রচণ্ড জ্বর হলে অপেক্ষা না করে তৎক্ষণাৎ চিকিৎসকের শরণাপন্ন হওয়াই উত্তম।

সর্বশেষ

প্রধান উপদেষ্টা বিদেশ চলে যাবেন কি না? যা বললেন প্রেসসচিব

জাতীয়

কোন দল কত ভোট পেল—শতকরা হিসাব প্রকাশ করল ইসি

মাদারীপুরে জামানত হারিয়েছেন ১৭ প্রার্থী

সারাদেশ

নির্বাচনে ভূমিকা রেখে আত্মমর্যাদা ফিরে পেয়েছে পুলিশ: প্রেস সচিব

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন ভর্তি ৩১, মৃত্যু নেই

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন ভর্তি ৩১, মৃত্যু নেই
দেশে নির্বাচন পরবর্তী কোনো সংখ্যালঘু নির্যাতন ঘটেনি : প্রেস সচিব

ভোট পুনর্গণনা ও আব্বাসের শপথ স্থগিতের আবেদন

সারাদেশ

ভোট পুনর্গণনা ও আব্বাসের শপথ স্থগিতের আবেদন
লেভেল প্লেয়িং ফিল্ড না থাকায় সুষ্ঠু ভোট হয়নি: ব্যারিস্টার ফুয়াদ

রাজনীতি

প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবন প্রস্তুত

নির্বাচনে ৯৯৯-এ ৮ হাজার ৩৮০ ফোনকল

জাতীয়

নির্বাচনে ৯৯৯-এ ৮ হাজার ৩৮০ ফোনকল
কাজ এখানেই শেষ নয়, আমাদের সংগ্রাম চলবে : নাহিদ ইসলাম

জাতীয়

কাজ এখানেই শেষ নয়, আমাদের সংগ্রাম চলবে : নাহিদ ইসলাম
নির্যাতিত নারীকে দেখতে নোয়াখালী যাচ্ছেন জামায়াত আমির

রাজনীতি

নির্যাতিত নারীকে দেখতে নোয়াখালী যাচ্ছেন জামায়াত আমির
ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতির ঘোষণা এনসিপির

রাজনীতি

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতির ঘোষণা এনসিপির
সিরাজগঞ্জে বাসের ধাক্কায় গৃহবধূ নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

সারাদেশ

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় গৃহবধূ নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ
নির্বাচনী জয়ে তারেক রহমানকে অভিনন্দন নরওয়ের প্রধানমন্ত্রীর

রাজনীতি

নির্বাচনী জয়ে তারেক রহমানকে অভিনন্দন নরওয়ের প্রধানমন্ত্রীর

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের

আইন-আদালত

উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক

চট্টগ্রাম প্রতিদিন

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক
চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

জেলা

সম্পর্কিত খবর

স্বাস্থ্য

দেশে নতুন করে করোনায় আক্রান্ত ১০ জন
দেশে নতুন করে করোনায় আক্রান্ত ১০ জন

স্বাস্থ্য

চট্টগ্রামে ১২ জন নতুন করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১২৪

শ্রমিক দল নেতা সুজনের সুস্থতা কামনায় দোয়ার আহ্বান।

‘প্রকৃতির ডাকে সাড়া’ দিতে গিয়ে এ কেমন পরিস্থিতিতে পড়লেন ট্রেনচালক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২১২ জন, বরিশালেই ১১০ জন

২৪ ঘণ্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫ জন

থাই চিনাবাদাম কি কাঠবাদাম বা কাজুবাদামের বিকল্প হতে পারে?

দেবিদ্বারে কৃতী শিক্ষার্থীদের সম্মানে ইসলামী ছাত্রশিবিরের সংবর্ধনা অনুষ্ঠান

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি আরও ৬৭

বিড়াল বা কুকুরের আঁচড়ে কি জলাতঙ্কের টিকা নেওয়া জরুরি?

চিকিৎসা সেবার অভাবে প্রসূতির মৃত্যু, আলোচনায় পার্বত্য স্বাস্থ্য ব্যবস্থা

১৮ দিনের অচলাবস্থা কাটিয়ে চক্ষু ইনস্টিটিউটে ফিরলো স্বাভাবিক সেবা।

একদিনে আরও ১৯ জনের করোনা সংক্রমণ শনাক্ত
একদিনে আরও ১৯ জনের করোনা সংক্রমণ শনাক্ত

স্বাস্থ্য

ডেঙ্গু-করোনার তীব্রতা, জ্বর হলে অবহেলা নয়
ডেঙ্গু-করোনার তীব্রতা, জ্বর হলে অবহেলা নয়

স্বাস্থ্য

স্ক্যাবিস মহামারি: সচেতনতা জরুরি, নিজে সতর্ক থাকুন এবং অন্যকেও সতর্ক করুন