কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সামনের একটি গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা লেগে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে চালক ও এক কিশোর যাত্রী রয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে দাউদকান্দি উপজেলার মালিখিন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-এ এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।
পুলিশ জানায়, ভোরের দিকে দ্রুতগতিতে চলা একটি মাইক্রোবাস মালিখিন এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়ির পেছনে আঘাত করে। এতে মাইক্রোবাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই চালক মো. শাহিন (৪০) ও যাত্রী ইব্রাহিম হোসেন (১৫) প্রাণ হারান। তারা উভয়েই কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা।
ওসি ইকবাল বাহার মজুমদার জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
