পবিত্র রমজান মাস উপলক্ষে অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছে অনলাইন নিউজ পোর্টাল চেতনায় ৭১ নিউজ।
আজ বিকেলে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নগরীর ৩০টি পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওমর ফারুকী তাপস। এতে কুমিল্লার প্রবীণ গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রতিটি পরিবারের মাঝে ছোলা, সয়াবিন তেল, চিনি, সেমাই, মুড়ি, পেঁয়াজ ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন খায়রুল আহসান মানিক, সাদিক মামুন, ইমতিয়াজ আহমেদ জিতু, সেলিম রেজা, কবি ও লেখক নাছরিন আক্তার এবং সাংবাদিক শ্যামল বড়ুয়া ববিসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, রমজানের এই পবিত্র সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। আয়োজকরা জানান, ভবিষ্যতেও জনস্বার্থে এবং মানবিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে চেতনায় ৭১ নিউজ।
