কুড়িগ্রাম-২ আসনের ৪২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে রয়েছেন। জানা গেছে, এই কেন্দ্রগুলোর মোট ভোটের ভিত্তিতে তিনি পেয়েছেন ৩৩,৩২০ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩২,৯২১ ভোট।
বর্তমানে দুই প্রার্থীর ভোট ব্যবধান ৩৯৯। ৪২টি কেন্দ্রের মোট ভোট পড়েছে ৬৬,২৪১।
আসনটির অনেক কেন্দ্রের ফলাফল এখনও আসা বাকি, তাই চূড়ান্ত ফলাফলে এই ব্যবধান পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত ফলাফল প্রকাশিত হলে তা পরবর্তী রিপোর্টে জানানো হবে।
