যশোর-৩ আসনের প্রথম পর্যায়ের ৫টি কেন্দ্রের ফলাফলে জামায়াতে ইসলামীর প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে মো. আব্দুল কাদের এগিয়ে রয়েছেন। জানা গেছে, তিনি মোট ৫ হাজার ২৪৮ ভোট পেয়েছেন, যেখানে ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত পেয়েছেন ৪ হাজার ৩০৮ ভোট।
৫টি কেন্দ্রের বিস্তারিত ফলাফল হলো:
1 যশোর জিলা স্কুল (পুরুষ) – ধানের শীষ: ৯৭৮, দাঁড়িপাল্লা: ৮২০
2 জিলা স্কুল (মহিলা) – ধানের শীষ: ৮৭২, দাঁড়িপাল্লা: ৮১১
3 কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় – দাঁড়িপাল্লা: ২,০২২, ধানের শীষ: ১,১৬৬
4 আমটতলা মাধ্যমিক বিদ্যালয় – দাঁড়িপাল্লা: ১,৩৯০, ধানের শীষ: ১,২১৯
5 বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ – দাঁড়িপাল্লা: ২০৫, ধানের শীষ: ৭৩
সব মিলিয়ে ৫টি কেন্দ্রের ভোট গণনায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আব্দুল কাদের ৯৪০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
