এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক ফলাফলে ১১ দলীয় ঐক্য জোট লিডে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে এই লিডকে এখনই চূড়ান্ত হিসেবে দেখার সুযোগ নেই বলেও সতর্ক করেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মিরপুরে জামায়াতের নির্বাচনি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ভোটের সার্বিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা চলছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে জোট। পাশাপাশি রাত ১১টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে আরেকটি সংবাদ সম্মেলন আয়োজনের কথাও জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, জাতি যদি তাদের ওপর দায়িত্ব অর্পণ করে, তাহলে গণমাধ্যম ও সবার সহযোগিতায় দেশ ও জনগণের কল্যাণে কাজ করবেন। তিনি আরও বলেন, ইতিবাচক কাজে কোনো ভুল হলে সমালোচনা করতেও যেন পিছপা না হন—এ আহ্বানও জানান তিনি।
