কুষ্টিয়া-২ আসনের একটি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল গফুর এগিয়ে রয়েছেন।
প্রাপ্ত তথ্যে জানা যায়, এ কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ২৭২ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকের আব্দুল গফুর পেয়েছেন ৩৯৬ ভোট। ফলে এ কেন্দ্রে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন দাঁড়িপাল্লা প্রার্থী।
একই কেন্দ্রে গণভোটের ফলাফলে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫৪৪টি এবং ‘না’ ভোট পড়েছে ১১৪টি।
তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এটি বেসরকারি ফলাফল। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পরই চূড়ান্ত ফলাফল নিশ্চিত হবে।
