কুমিল্লা জেলার উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, মির আহমদ (৫৫), পিতা নাজির আহমদ, গত ৩১ মার্চ ২০২৬ ইং তারিখ ভোর আনুমানিক ৫টার সময় নিজ বাড়ি থেকে কুমিল্লা জেলার উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি এবং বর্তমানে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে ব্যাপক খোঁজাখুঁজি ও যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৯৫৩৭৮৩৮৫৭ এবং ০১৬৩২৯০৫০৫৪ বর্তমানে বন্ধ রয়েছে।
নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে পরিবার সকলের সহযোগিতা কামনা করেছে।
*নিখোঁজ ব্যক্তির বিবরণ*
নাম: মির আহমদ
বয়স: ৫৫ বছর
পিতা: নাজির আহমদ
উচ্চতা: প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি
গায়ের রং: কালো
মুখমণ্ডল: গোলাকার
চুল: কালো
শেষ পরিধেয় পোশাক: সাদা প্রিন্টের শার্ট ও কালো ফুলপ্যান্ট
যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন অথবা কোনো তথ্য জেনে থাকেন, অনুগ্রহ করে নিচের নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ: 01729958915
