ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ বলেছেন, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করা—সামরিক বা কূটনৈতিক যেকোনো উপায়ে—ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান লক্ষ্য হিসেবে রয়েছে। ইসরায়েলি গণমাধ্যম হারেৎজের বরাতে এ তথ্য জানা গেছে।
তিনি আরও বলেন, এই লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা এবং লেবানন সরকারের ওপর চাপ প্রয়োগ একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করছে।
ক্যাটজের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে যেসব অবস্থান “দখল ও পরিষ্কার” করেছে, সেগুলো তারা ধরে রেখেছে এবং ভবিষ্যতেও ধরে রাখবে। তার এই বক্তব্যে সীমান্ত অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
