আজকের খবর
ads
চট্টগ্রাম প্রতিদিন

বদলি হয় না ইউসুফের! টিকিট-মাদক আর পার্কিং বাণিজ্যে রেলের এই কর্মীর খুঁটি কোথায়?

লেখকঃ এস.কে নুরনবী
অনলাইন ডেস্ক
বদলি হয় না ইউসুফের! টিকিট-মাদক আর পার্কিং বাণিজ্যে রেলের এই কর্মীর খুঁটি কোথায়?
ছবি:সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক বিস্ময়কর নাম হাবিলদার মো. ইউসুফ আলী। ২০০০ সালে সাধারণ সিপাহী পদে চাকরিতে যোগ দেওয়ার পর থেকে গত ২৬ বছর ধরে তিনি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন আঁকড়ে ধরে আছেন। সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক নিয়ম হলেও ইউসুফের ক্ষেত্রে তা যেন একেবারেই অচল। অভিযোগ রয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের মোটা অঙ্কের মাসোহারা দিয়ে তিনি বছরের পর বছর একই স্টেশনে নিজের খুঁটি শক্ত করে রেখেছেন। মাঝে মাঝে লোকদেখানো বদলি করা হলেও অদৃশ্য ক্ষমতায় দ্রুতই আবার নিজের পুরোনো জায়গায় ফিরে আসেন তিনি।

একই কর্মস্থলে দীর্ঘ আড়াই দশকের বেশি সময় থাকার কারণে পুরো স্টেশনের অপরাধ চক্র এখন তাঁর হাতের মুঠোয়। লোকমুখে শোনা যায়, ট্রেনের টিকিট কালোবাজারি থেকে শুরু করে মাদক ব্যবসা—সবখানেই তাঁর একচ্ছত্র আধিপত্য। বিশেষ করে ৭ নম্বর বাস কাউন্টারের আশপাশের মাদকের আস্তানা এবং দেশি মদের দোকানগুলো থেকে নিয়মিত চাঁদা আদায়ের মূল হোতা হিসেবে তাঁর দিকেই আঙুল তুলছেন সবাই। সাধারণ যাত্রীরা যখন কাউন্টারে গিয়ে টিকিটের অভাবে ভোগেন, তখন এই হাবিলদারের ইশারায় সরকারি টিকিট চলে যায় কালোবাজারিদের হাতে। শুধু তাই নয়, স্টেশনের অবৈধ পার্কিং বাণিজ্যের মোটা অঙ্কের ভাগও নিয়মিত তাঁর পকেটে ঢোকে বলে ব্যাপক গুঞ্জন রয়েছে।

সবচেয়ে অবাক করা বিষয় হলো, এত লম্বা চাকরিজীবনে ইউসুফ আলীকে খুব কম সময়ই ডিউটিরত অবস্থায় ইউনিফর্ম পরতে দেখা গেছে। মাঠপর্যায়ে কাজ করার বদলে তিনি অফিসের চেয়ারে বসে ভুয়া টিএ (ভ্রমণ ভাতা) বিল তৈরিতেই বেশি ব্যস্ত থাকেন। অভিযোগ রয়েছে, প্রতি মাসে ১২ থেকে ১৫ হাজার টাকার ভুয়া বিল বানানোর পাশাপাশি অন্যান্য স্টাফদের বিল পাস করিয়ে দেওয়ার বিনিময়ে নির্দিষ্ট অঙ্কের কমিশন আদায় করেন তিনি। স্টেশনে তিনি নিজেই এক অলিখিত ‘ক্যাশিয়ার’ প্রথা চালু করেছেন। গত ২৬ বছর ধরে এই প্রতারণার মাধ্যমে তিনি পাহাড়সম অর্থ হাতিয়ে নিয়েছেন বলে দাবি সংশ্লিষ্টদের।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে হাবিলদার ইউসুফ আলী দীর্ঘকাল চট্টগ্রাম স্টেশনে কর্মরত থাকার বিষয়টি স্বীকার করেন। তবে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তিনি। অন্যদিকে, পুরো বিষয়টি নিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ড্যান্ট জহিরুল ইসলামের মন্তব্য জানার চেষ্টা করা হলেও তাঁকে দপ্তরে পাওয়া যায়নি এবং তাঁর মুঠোফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি।

নিয়ম-নীতির তোয়াক্কা না করে একজন সাধারণ হাবিলদারের এমন বেপরোয়া কর্মকাণ্ড বর্তমানে রেলওয়ের প্রশাসনিক চেইন অব কমান্ড ও স্বচ্ছতাকে চরম প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

প্রতিবেদক আজকের খবর /

সর্বশেষ

বদলি হয় না ইউসুফের! টিকিট-মাদক আর পার্কিং বাণিজ্যে রেলের এই কর্মীর খুঁটি কোথায়?

চট্টগ্রাম প্রতিদিন

বদলি হয় না ইউসুফের! টিকিট-মাদক আর পার্কিং বাণিজ্যে রেলের এই কর্মীর খুঁটি কোথায়?
কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন

সারাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক

নিখোঁজ পাইলট উদ্ধারে অভিযান, হামলার মুখে মার্কিন বাহিনী

রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার দায় অস্বীকার আইআরজিসির

নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধারে বড় ঝুঁকি, ইরানের হামলার আশঙ্কা

ইসরায়েলি গোয়েন্দা সদর দপ্তরে হামলার দাবি ইরানের

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় হামের  উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

সারাদেশ

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
ঢাকাসহ ৯ জেলায় তাপপ্রবাহ, সিলেটে ঝড়-বৃষ্টির আশঙ্কা

সারাদেশ

ঢাকাসহ ৯ জেলায় তাপপ্রবাহ, সিলেটে ঝড়-বৃষ্টির আশঙ্কা
কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা, শিক্ষকদের আচরণ নিয়ে প্রশ্ন

জেলা

কুমিল্লায় সরকারি হাসপাতালে গরুর খামার

জেলা

কুমিল্লায় সরকারি হাসপাতালে গরুর খামার
যুদ্ধবিমান ভূপাতিত হলে কী করেন পাইলট?

আন্তর্জাতিক

যুদ্ধবিমান ভূপাতিত হলে কী করেন পাইলট?
পেরুর স্টেডিয়ামে রহস্যজনক ঘটনায় নিহত ১, আহত ৪৭

আন্তর্জাতিক

পেরুর স্টেডিয়ামে রহস্যজনক ঘটনায় নিহত ১, আহত ৪৭
২৫ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নকলে শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

কুমিল্লায় এপেক্স ক্লাবের অনুষ্ঠানে বিক্ষোভের মুখে বিচারপতি

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল
নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

জাতীয়

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার
নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক

চট্টগ্রাম প্রতিদিন

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক
গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, শ্বশুর গ্রেপ্তার।

সারাদেশ

গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, শ্বশুর গ্রেপ্তার।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম প্রতিদিন

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল
আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক
নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক

চট্টগ্রাম প্রতিদিন

দক্ষিণ বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের মাদক ব্যবসা, আতঙ্কে এলাকাবাসী

আন্দ্রেই স্তেনিন আন্তর্জাতিক ফটো কনটেস্টে প্রথম পুরস্কার চট্টগ্রামের সুমনের

‎২৬০ কোটি টাকার ঋণখেলাপি: বিএনপি নেতাসহ স্ত্রীর গ্রেপ্তারি পরোয়ানা জারি!

চট্টগ্রামের পাহাড়তলী থানায় নতুন ওসি জসিম উদ্দিন।

ভালো মানুষ হয়ে সমাজকে আলোকিত করতে হবে: ডা. শাহাদাত হোসেন

দপ্তরাদেশ ছাড়াই জিএমের পিএ পদে মাহবুব রেলওয়ে পূর্বাঞ্চলে প্রকাশ্য পদদখল

স্বদেশ বিচিত্রা সম্পাদক অশোক ধরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সভা

হাটহাজারীতে সশস্ত্র হামলা লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা