সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শতাধিক রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি বিপুলসংখ্যক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, গত এক দিনে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১২৭ জন এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১৫ জন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৭৮ জনে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৭ জনের এবং উপসর্গ নিয়ে আরও ১৭৪ শিশুর প্রাণহানি ঘটেছে। একই সময়ে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৯২ জন এবং সন্দেহভাজন আক্রান্ত ২১ হাজার ৪৬৭ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্যে দেখা গেছে, সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, আর বরিশাল বিভাগে মৃত্যুর সংখ্যা তুলনামূলক বেশি।
