সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি শিশির মনির জানিয়েছেন, জুলাই জাতীয় সনদ, গণভোট ইত্যাদি চ্যালেঞ্জ করলে আইনিভাবে মোকাবিলা করা হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ ঘোষণা দেন। পোস্টে তিনি লিখেছেন, “জুলাই জাতীয় সনদ-গণভোট চ্যালেঞ্জ করলে আইনজীবী বন্ধুদের সঙ্গে নিয়ে দক্ষতার সঙ্গে আদালতে মোকাবিলা করা হবে, ইনশাআল্লাহ। কেউ উদ্বিগ্ন হবেন না।
