বাংলাদেশে মব কালচারের দিন শেষ হয়েছে এবং আর কোনোভাবেই এটি উৎসাহিত করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, "মিছিল ও সমাবেশ করতে পারবে, ডেমোক্র্যাটিক কালচার অব্যাহত থাকবে। তবে দাবি আদায়ের জন্য সড়ক বা মহাসড়ক বন্ধ করে মব করার কোনো সুযোগ আর থাকবে না।"
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানেই জনগণ পুলিশকে চিনে। এছাড়া অন্যান্য বাহিনীও জনগণের কাছে পরিচিত হতে হবে। পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধার করা এবং মন্ত্রণালয়কে সম্পূর্ণভাবে দুর্নীতি মুক্ত করার জন্য সবাইকে অ্যাকাউন্টেবল ও ট্রান্সপারেন্ট থাকতে হবে। অপরাধে জড়িত কোনো কর্মকর্তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে তদন্ত ও ব্যবস্থা নেওয়া হবে।
