আজকের খবর
ads
জাতীয়

লন্ডন বৈঠকের পর নির্বাচন নিয়ে সক্রিয় ইসি, বইছে ভোটের হাওয়া

লেখকঃ মোঃ আশিফুজ্জামান চট্টগ্রাম
অনলাইন ডেস্ক
লন্ডন বৈঠকের পর নির্বাচন নিয়ে সক্রিয় ইসি, বইছে ভোটের হাওয়া
ছবি:সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর নির্বাচন ঘিরে দেশে বাড়ছে রাজনৈতিক তৎপরতা। বিশেষ করে নির্বাচন কমিশনে (ইসি) বইছে নির্বাচনের হাওয়া। কমিশনের সদস্যরা একের পর এক বৈঠক করে নিচ্ছেন নির্বাচনী প্রস্তুতি।

ইসি সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি সংশোধন, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা নীতিমালা, পর্যবেক্ষণ সংক্রান্ত নীতিমালা এবং সাংবাদিকদের জন্য নির্বাচনী প্রতিবেদন সংগ্রহের নিয়মাবলী সংশোধনের কাজ এগিয়ে চলেছে। এসব নীতিমালা ইসির ওয়েবসাইটে প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এর পাশাপাশি আরপিও (নির্বাচনী আইন) সংশোধনের মাধ্যমে নির্বাচন বন্ধে নির্বাচন কমিশন এবং প্রিসাইডিং কর্মকর্তাদের ক্ষমতা পুনর্বহালের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নতুন রাজনৈতিক দল নিবন্ধন, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ এবং নির্বাচনী প্রশিক্ষণের কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনের জন্য একটি পূর্ণাঙ্গ নির্বাচন ম্যানুয়াল তৈরির প্রস্তুতিও চলছে।

এই উদ্যোগগুলো মূলত তারেক রহমান ও ড. ইউনূসের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পরপরই শুরু হয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিএনপির অসন্তোষ ছিল স্পষ্ট। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি সমর্থিত প্রার্থী ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া নিয়ে বিরোধ চরমে ওঠে। পাশাপাশি এনসিপি ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ করে এবং নির্বাচনের রোডম্যাপ নিয়ে মতভেদ প্রকাশ পায়।

বিএনপি নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণার দাবি জানালেও এনসিপি ছিল সংস্কার ও গণহত্যার বিচারের ওপর বেশি জোরদার। ফলে জাতীয় নির্বাচনের সময়সূচি ঘিরে দেখা দেয় অনিশ্চয়তা। ঈদুল আজহার আগের রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অধ্যাপক ড. ইউনূস এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিলে পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ হয়। বিএনপি তখন এই ঘোষণার প্রতি নেতিবাচক প্রতিক্রিয়া জানায় এবং তিন উপদেষ্টার পদত্যাগ দাবি করে।

এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই গত ১৩ জুন (শুক্রবার) যুক্তরাজ্যের লন্ডনে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মুখোমুখি হন তারেক রহমান ও অধ্যাপক ইউনূস। বৈঠকে তারেক রহমান প্রস্তাব করেন, আগামী বছরের রমজানের আগেই—ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন করা হোক। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকেও এই সময়সূচিকে যুক্তিযুক্ত হিসেবে বিবেচনা করা হয়।

প্রধান উপদেষ্টা ইউনূস জানান, তিনি নির্বাচন আয়োজনের জন্য ২০২৬ সালের রমজান শুরুর আগের সপ্তাহ পর্যন্ত সময় বিবেচনা করছেন, তবে তার শর্ত হলো—এই সময়ের মধ্যে সংস্কার ও বিচার প্রক্রিয়ায় যথেষ্ট অগ্রগতি অর্জন করতে হবে। উভয় পক্ষেই আলোচনাটি ফলপ্রসূ হয়েছে বলে যৌথ বিবৃতিতে জানানো হয়।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠকের পর নির্বাচন কমিশনের গতিশীলতা ও নিয়মনীতি প্রণয়নের তৎপরতা প্রমাণ করে যে নির্বাচনের দিকে একটি স্পষ্ট ধারা তৈরি হচ্ছে। তবে আগামী দিনের পরিস্থিতি নির্ভর করবে এই সমঝোতার বাস্তবায়ন এবং অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ তৈরির ওপর।

সর্বশেষ

শিক্ষকদের মর্যাদা ও সম্মান নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী নুর

তুরস্কের ‘ইলদিরিমহান’ উন্মোচন, শব্দের চেয়ে ২৫ গুণ গতির আইসিবিএম প্রদর্শন

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ ঘিরে বিলিয়ন ডলার আয় করছে বিশ্বজুড়ে বড় বড় কোম্পানি

চুক্তি হলেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতেই

স্বাস্থ্য পরীক্ষার জন্য সপরিবারে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ তাপপ্রবাহ, বাড়ছে জীবনঝুঁকি

আন্তর্জাতিক

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ভয়াবহ তাপপ্রবাহ, বাড়ছে জীবনঝুঁকি
গ্যাস না পেলে বিল স্থগিতের দাবি এমপি মনিরুল হক চৌধুরীর

জেলা

কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কে ব্যারিকেড দিয়ে কোরবানির ১০ গরু লুট

সারাদেশ

পবিত্র মক্কা শরিফের ফজিলতপূর্ণ স্থানসমূহ ও তাদের গুরুত্ব

আন্তর্জাতিক

পবিত্র মক্কা শরিফের ফজিলতপূর্ণ স্থানসমূহ ও তাদের গুরুত্ব
জান্নাতুন নাঈম ফারিহার মৃত্যুর ঘটনায় স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

মহাখালীতে দুর্বৃত্তের গুলিতে হাসপাতালকর্মী আহত, আতঙ্ক এলাকাজুড়ে

সপরিবারে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয়

সপরিবারে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
গণপিটুনির ভয়ে নিজেরাই পুলিশ ডাকল দুই চোর

আন্তর্জাতিক

গণপিটুনির ভয়ে নিজেরাই পুলিশ ডাকল দুই চোর
ই-সিগারেটে ঝুঁকছে প্রাথমিকের শিশুরা, খেলনা ভেবে কিনে দিচ্ছেন অভিভাবকরাও

আন্তর্জাতিক

ই-সিগারেটে ঝুঁকছে প্রাথমিকের শিশুরা, খেলনা ভেবে কিনে দিচ্ছেন অভিভাবকরাও
জামালপুরে স্বামীর ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা

সারাদেশ

জামালপুরে স্বামীর ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

বদলি হয় না ইউসুফের! টিকিট-মাদক আর পার্কিং বাণিজ্যে রেলের এই কর্মীর খুঁটি কোথায়?

চট্টগ্রাম প্রতিদিন

বদলি হয় না ইউসুফের! টিকিট-মাদক আর পার্কিং বাণিজ্যে রেলের এই কর্মীর খুঁটি কোথায়?
মিথ্যা অভিযোগের দাবি, তদন্তে প্রমাণ না মিললেও রেলকর্মীর বদলি নিয়ে প্রশ্ন

স্বাস্থ্য

মিথ্যা অভিযোগের দাবি, তদন্তে প্রমাণ না মিললেও রেলকর্মীর বদলি নিয়ে প্রশ্ন
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
মেসির জন্মদিনে মায়ামির আনন্দ ম্লান করল ব্রাজিলিয়ান ক্লাবপালমেইরাস

খেলাধুলা

মেসির জন্মদিনে মায়ামির আনন্দ ম্লান করল ব্রাজিলিয়ান ক্লাবপালমেইরাস

সম্পর্কিত খবর

জাতীয়

অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

জাতীয়

চট্টগ্রামসহ সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

ভোটারদের পছন্দে শীর্ষে বিএনপি, জামায়াত-আওয়ামী লীগ পিছুটান: নতুন জরিপ

আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত।

নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার প্রতিশ্রুতি সিইসির

আজ প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের ফল, অপেক্ষার অবসান ১৯ লাখ পরীক্ষার্থীর

চকবাজারে বাথরুমের বালতির পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

 দেশের পথে প্রধান উপদেষ্টা।
 দেশের পথে প্রধান উপদেষ্টা।

জাতীয়

ইরানে হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশের বিবৃতি

ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিদিন দ্বিগুণ পরিমাণে কীটনাশক প্রয়োগ করবে ডিএসসিসি।

করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য দক্ষিণ সিটির উদ্যোগ।
করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য দক্ষিণ সিটির উদ্যোগ।

জাতীয়

লন্ডন বৈঠকের পর নির্বাচন নিয়ে সক্রিয় ইসি, বইছে ভোটের হাওয়া
লন্ডন বৈঠকের পর নির্বাচন নিয়ে সক্রিয় ইসি, বইছে ভোটের হাওয়া

জাতীয়

ঈদের আগে তিন দিনে প্রবাসীদের পাঠানো অর্থ ৭৪০০ কোটি টাকা ছাড়াল

জর্ডানে বাংলাদেশিদের চলাফেরায় সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

ঢাকা থেকে সিঙ্গাপুরগামী বিমান জরুরি অবতরণ, পাখি আঘাতের সন্দেহ