আজকের খবর
ads
জাতীয়

নতুন ধানের জাত ‘জিএইউ ধান-৩’ উদ্ভাবিত।

লেখকঃ মোঃ নুর নবী
অনলাইন ডেস্ক
নতুন ধানের জাত ‘জিএইউ ধান-৩’ উদ্ভাবিত।
সংগৃহীত ছবি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রজননবিদ অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভীর নেতৃত্বে গবেষণা চালিয়ে একটি নতুন ধানের জাত উদ্ভাবন করা হয়েছে, যার নাম রাখা হয়েছে ‘জিএইউ ধান-৩’।

বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের পর এটি প্রথম নিবন্ধিত নতুন জাত।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রিমিয়াম মানের এই নতুন জাতটি সুগন্ধিযুক্ত এবং জিঙ্কে সমৃদ্ধ, যা পুষ্টিগত ও গুণগত দিক থেকে একটি ব্যতিক্রমী সংযোজন। এ উদ্ভাবনের মাধ্যমে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত জাতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯০টিতে, যা দেশের কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে।

প্রায় চার বছর গবেষণা ও ফলন যাচাইয়ের পর ২০২১ ও ২০২২ সালে দেশের বিভিন্ন স্থানে মাঠপর্যায়ে পরীক্ষামূলক চাষ করা হয়। পরে বীজ প্রত্যয়ন এজেন্সির প্রস্তাবিত ফলন মূল্যায়নে সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে জাতীয় বীজ বোর্ড ২০২৫ সালের ২০ এপ্রিল ‘জিএইউ ধান-৩’-কে অনুমোদন দেয়।

এই ধানে আধুনিক উফশী জাতের সব বৈশিষ্ট্য রয়েছে। এতে উচ্চমাত্রার জিঙ্ক ও লৌহ থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরে হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে এবং শক্তি জোগায়। দানাগুলো চিকন, লম্বা ও সুগন্ধিযুক্ত। ‘জিএইউ ধান-৩’ আমন মৌসুমে প্রায় ৩ মাসে এবং বোরো মৌসুমে সাড়ে ৩ মাসে পরিপক্ব হয়, ফলে কম সময়ে বেশি ফলন পাওয়া সম্ভব, যা কৃষকদের জন্য লাভজনক।

গাছের উচ্চতা বড়, কাণ্ড শক্ত ও শাখা-প্রশাখা বেশি থাকায় প্রচুর খড় উৎপন্ন হয়, যা গবাদিপশুর খাদ্য হিসেবে কাজে লাগে। সাধারণ জাতের তুলনায় এটি গড়ে ১৫ শতাংশ বেশি ফলন দেয়, যা বাংলাদেশের মতো ধাননির্ভর দেশের জন্য অত্যন্ত উপযোগী। প্রতি হেক্টরে ফলন ৫.৫ থেকে ৬ টন পর্যন্ত হয়ে থাকে।

এই জাতে অ্যামাইলেজ নামের একটি এনজাইম ২৬ শতাংশ পরিমাণে রয়েছে, যা শর্করা জাতীয় খাবার সহজে হজম করতে সাহায্য করে এবং দ্রুত শক্তি সরবরাহ করে। উল্লেখযোগ্য পরিমাণে জিঙ্ক থাকায় এটি শিশু ও গর্ভবতী নারীদের জন্য বিশেষভাবে উপকারী। রান্নার সময় এর মিষ্টি সুগন্ধ ভোক্তাদের আগ্রহ বাড়াবে।

জলবায়ুর পরিবর্তন সহনশীলতা এবং রোগ-পোকামাকড় প্রতিরোধ ক্ষমতা থাকায় এটি দেশের বিভিন্ন এলাকায় চাষযোগ্য ও অর্থনৈতিকভাবে লাভজনক।

উদ্ভাবক অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভী বলেন, “খাবারের পরিমাণের পাশাপাশি গুণগত মানও গুরুত্বপূর্ণ। দেশে অপুষ্টি ও খনিজ ঘাটতি দূর করতে জিঙ্কসমৃদ্ধ জাত উদ্ভাবন সময়োপযোগী একটি উদ্যোগ। ‘জিএইউ ধান-৩’ শুধু একটি নতুন জাত নয়, এটি পুষ্টি, উৎপাদন ও কৃষকের অর্থনৈতিক উন্নয়নের মাঝে একটি শক্ত সেতু তৈরি করেছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “জিএইউ ধান-৩ আমাদের কৃষি গবেষণার একটি বড় সাফল্য। এটি ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ

ফেনীতে মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ-নিহত ৩

সারাদেশ

 কুমিল্লায় ১২ জনের প্রাণঘাতী রেল দুর্ঘটনা — বরখাস্ত দুই গেটম্যান, যোগাযোগ বিচ্ছিন্নতাই কারণ!

 রাতের অন্ধকারে মেইল ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন যাত্রীবাহী বাস — শিশুসহ প্রাণ গেল ১২ জনের!

 ঈদের দিনে পরিবার ছেড়ে অনাথ শিশুদের পাশে ডিসি জাহিদ — আবেগে ভাসল পুরো প্রতিষ্ঠান!

চট্টগ্রাম প্রতিদিন

পিরোজপুরে ১০ গ্রামে ঈদ উদযাপন

সারাদেশ

পিরোজপুরে ১০ গ্রামে ঈদ উদযাপন
কুমিল্লায় মনোমুগ্ধকর পরিবেশে ইকরা কমিউনিটি ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

জেলা

বেফাকের হিফজ শাখায় সারাদেশে প্রথম কুমিল্লা নিবরাস মাদ্রাসার হাফেজ মারজুক বিন সোহেল 

বুড়িচংয়ে উপজেলা প্রশাসনের অভিযানে ১৫টি ড্রেজার ও ৩ হাজার ফুট পাইপ বিনষ্ট

পিরোজপুরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল

ইউরোপের সাফ জবাব: ইরান যুদ্ধ আমাদের নয়

আন্তর্জাতিক

ইউরোপের সাফ জবাব: ইরান যুদ্ধ আমাদের নয়
ইরানকে কড়া বার্তা সৌদির, সামরিক জবাবের হুঁশিয়ারি

আন্তর্জাতিক

ইরানকে কড়া বার্তা সৌদির, সামরিক জবাবের হুঁশিয়ারি
ঈদে যুদ্ধবিরতি, আফগানিস্তানে হামলা বন্ধ রাখবে পাকিস্তান

আন্তর্জাতিক

ঈদে যুদ্ধবিরতি, আফগানিস্তানে হামলা বন্ধ রাখবে পাকিস্তান
টেরিবাজারে ভয়াবহ আগুন, প্রাণ গেল দুইজনের

চট্টগ্রাম প্রতিদিন

টেরিবাজারে ভয়াবহ আগুন, প্রাণ গেল দুইজনের
মধ্যপ্রাচ্যে ঈদ শুক্রবার, বাংলাদেশে সম্ভাবনা শনিবার

ধর্ম ও জীবন

মধ্যপ্রাচ্যে ঈদ শুক্রবার, বাংলাদেশে সম্ভাবনা শনিবার
টাঙ্গাইলে ২০ কিলোমিটার জুড়ে ধীরগতির যান চলাচল

সারাদেশ

টাঙ্গাইলে ২০ কিলোমিটার জুড়ে ধীরগতির যান চলাচল

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল
নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার
নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক

চট্টগ্রাম প্রতিদিন

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক
কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের

আইন-আদালত

কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের

সম্পর্কিত খবর

জাতীয়

অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

জাতীয়

আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত।

চট্টগ্রামসহ সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

ভোটারদের পছন্দে শীর্ষে বিএনপি, জামায়াত-আওয়ামী লীগ পিছুটান: নতুন জরিপ

আজ প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের ফল, অপেক্ষার অবসান ১৯ লাখ পরীক্ষার্থীর

 দেশের পথে প্রধান উপদেষ্টা।
 দেশের পথে প্রধান উপদেষ্টা।

জাতীয়

নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার প্রতিশ্রুতি সিইসির

ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিদিন দ্বিগুণ পরিমাণে কীটনাশক প্রয়োগ করবে ডিএসসিসি।

ইরানে হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশের বিবৃতি

করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য দক্ষিণ সিটির উদ্যোগ।

লন্ডন বৈঠকের পর নির্বাচন নিয়ে সক্রিয় ইসি, বইছে ভোটের হাওয়া

জর্ডানে বাংলাদেশিদের চলাফেরায় সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

ঈদের আগে তিন দিনে প্রবাসীদের পাঠানো অর্থ ৭৪০০ কোটি টাকা ছাড়াল

ঢাকা থেকে সিঙ্গাপুরগামী বিমান জরুরি অবতরণ, পাখি আঘাতের সন্দেহ