আজকের খবর
ads
জেলা

কুমিল্লায় মনোমুগ্ধকর পরিবেশে ইকরা কমিউনিটি ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

লেখকঃ আব্দুর রহমান সাঈফ,কুমিল্লা।। 
অনলাইন ডেস্ক
কুমিল্লায় মনোমুগ্ধকর পরিবেশে ইকরা কমিউনিটি ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত
ছবি:সংগৃহীত

পবিত্র রমজান মাস উপলক্ষে  কুমিল্লার গোমতী টাচ রেস্টুরেন্টে ইকরা ইসলামিক স্কুল ও মাদরাসার সাবেক ছাত্রবৃন্দের উদ্যোগে “ইকরা কমিউনিটি ইফতার মাহফিল ২০২৬” শীর্ষক এক মনোমুগ্ধকর গ্র‍্যান্ড ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আয়োজনে প্রায় দুই শতাধিক ছাত্র এবং সম্মানিত শিক্ষকমণ্ডলী উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মাওলানা ফরিদ আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে দাওয়াতি মেহমান ছিলেন প্রতিষ্ঠানটির গভর্নিং বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব নুরুদ্দিন সাহেব। 

এছাড়াও প্রবীণ শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা হক স্যার, মাওলানা মুজিব স্যার, মাওলানা সাইদ স্যার, হাফেজ শহীদ স্যার, সাবেক শিক্ষক হাফেজ হুমায়ুন স্যার, সাবেক শিক্ষক মাওলানা জসীম স্যার, সাবেক শিক্ষক মাওলানা কাসেম স্যার সহ বর্তমান হিফজখানার সকল শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে প্রিন্সিপাল মাওলানা ফরিদ আহমেদ উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং আগামী শীতকালীন সময়ে প্রাতিষ্ঠানিকভাবে পাগড়ী প্রদান অনুষ্ঠানের আশ্বাস দেন, যা উপস্থিত ছাত্রদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করে।

অনুষ্ঠানের একপর্যায়ে সাবেক ছাত্রদের পক্ষ থেকে প্রিন্সিপাল স্যারকে সম্মাননা স্মারক হিসেবে একটি ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি উপস্থিত সকল শিক্ষককে সম্মানসূচক উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়া প্রতিষ্ঠানের জন্য কালেমা খচিত একটি দৃষ্টিনন্দন ওয়ালম্যাট উপহার দেওয়া হয়, যা অনুষ্ঠানে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে।

উল্লেখ্য, ইকরা ইসলামিক স্কুল ও মাদরাসা ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। কুমিল্লার টমছম ব্রিজ এলাকায় অবস্থিত এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কুরআন এবং দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয় করে ইলম প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। 

ইফতার মাহফিলটি সাবেক সিনিয়র- জুনিয়র- সমসাময়িক সকল ছাত্রদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে।

অনুষ্ঠানটি তিলাওয়াত ও সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে সমাপ্ত হয় এবং উপস্থিত সবাই সম্মিলিতভাবে ইফতারে অংশগ্রহণ করে।

আয়োজকরা হলেন - শাফি, মহিউদ্দিন, আরমান, রাফি, ফজলে রাব্বি, সায়েম, ইফতেখার প্রমুখ।

সর্বশেষ

পিরোজপুরে ১০ গ্রামে ঈদ উদযাপন

সারাদেশ

পিরোজপুরে ১০ গ্রামে ঈদ উদযাপন
কুমিল্লায় মনোমুগ্ধকর পরিবেশে ইকরা কমিউনিটি ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত

জেলা

কুমিল্লায় মনোমুগ্ধকর পরিবেশে ইকরা কমিউনিটি ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত
বেফাকের হিফজ শাখায় সারাদেশে প্রথম কুমিল্লা নিবরাস মাদ্রাসার হাফেজ মারজুক বিন সোহেল 

বুড়িচংয়ে উপজেলা প্রশাসনের অভিযানে ১৫টি ড্রেজার ও ৩ হাজার ফুট পাইপ বিনষ্ট

পিরোজপুরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল

ইউরোপের সাফ জবাব: ইরান যুদ্ধ আমাদের নয়

আন্তর্জাতিক

ইউরোপের সাফ জবাব: ইরান যুদ্ধ আমাদের নয়
ইরানকে কড়া বার্তা সৌদির, সামরিক জবাবের হুঁশিয়ারি

আন্তর্জাতিক

ইরানকে কড়া বার্তা সৌদির, সামরিক জবাবের হুঁশিয়ারি
ঈদে যুদ্ধবিরতি, আফগানিস্তানে হামলা বন্ধ রাখবে পাকিস্তান

আন্তর্জাতিক

ঈদে যুদ্ধবিরতি, আফগানিস্তানে হামলা বন্ধ রাখবে পাকিস্তান
টেরিবাজারে ভয়াবহ আগুন, প্রাণ গেল দুইজনের

চট্টগ্রাম প্রতিদিন

মধ্যপ্রাচ্যে ঈদ শুক্রবার, বাংলাদেশে সম্ভাবনা শনিবার

ধর্ম ও জীবন

মধ্যপ্রাচ্যে ঈদ শুক্রবার, বাংলাদেশে সম্ভাবনা শনিবার
টাঙ্গাইলে ২০ কিলোমিটার জুড়ে ধীরগতির যান চলাচল

সারাদেশ

টাঙ্গাইলে ২০ কিলোমিটার জুড়ে ধীরগতির যান চলাচল
শুক্রবার থেকে শিডিউলে ফিরবে সব ট্রেন

সারাদেশ

শুক্রবার থেকে শিডিউলে ফিরবে সব ট্রেন
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানচাপ, থেমে থেমে চলছে গাড়ি

দেশ গড়তে সাংবাদিকদের ভূমিকাও অপরিহার্য - কৃষিমন্ত্রী আমিন উর রশিদ

জাতীয়

চলন্ত ট্রেন ধরতে গিয়ে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল
নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার
নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক

চট্টগ্রাম প্রতিদিন

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক
কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের

আইন-আদালত

কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের

সম্পর্কিত খবর

জেলা

দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

জেলা

দুই সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ

চাঁদপুর-২: বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

হবিগঞ্জে পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানের ব্যতিক্রম উদ্যোগ: শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংলাপ

রুমা উপজেলায় মেডিকেল ক্যাম্প পরিচালনা — ৯ বিজিবি'র মানবিক উদ্যোগ

মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

‎পিরোজপুরে কচা নদীর তীরে বিশ্ব নদী দিবস উদযাপন

রায়পুরায় চাকরিচ্যুত পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা, হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা।

ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রায় যমুনা সেতুর পশ্চিমে ১০ কিলোমিটার যানজট

সুদের টাকা না পেয়ে ব্যবসায়ীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ।

যমুনায় অবৈধ বালু তোলায় বিদ্যুৎ টাওয়ারসহ জনপদ হুমকিতে

মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

৪০ মিনিট আটকে থাকার পর পদ্মা সেতুর টোল প্লাজায় পৌঁছানো সম্ভব হয়েছে