স্টাফ রিপোর্টার: দেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি এই তথ্য নিশ্চিত করেছে।
সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করবেন নতুন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
এদিকে মঙ্গলবার সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকেই সেখানে শুরু হয়েছে পবিত্র রোজা।
