চন্দনাইশে উদ্যোক্তাদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন “চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশন”-এর উদ্যোগে সনদ বিতরণ, সম্মাননা প্রদান ও বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় চন্দনাইশ পৌরসভাস্থ নিউ মার্কেটে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোহাম্মদ কমরুদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আমিন মেমোরিয়াল ট্রাস্ট ও মেগা গ্রুপের চেয়ারম্যান এবং সমাজসেবক লায়ন রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন রফিকুল ইসলাম বলেন, চন্দনাইশে এ ধরনের একটি সংগঠনের কার্যক্রম সম্পর্কে আগে তার জানা ছিল না। উদ্যোক্তাদের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং তাদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, কামরুল হাসান, মো. ফোরকান, এয়াকুব নবী সুমন, আবদুর রহিম, শওকত কামাল, আবু জাফর, ওয়াহেদ আলী, শহীদ, রুবেল, নজরুল ও মোজাম্মেল হাসানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।
বক্তারা বলেন, চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশন গতানুগতিক ধারা থেকে বেরিয়ে উদ্যোক্তাদের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করছে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি নানা কার্যক্রমের মাধ্যমে সারাদেশে সুনাম অর্জন করেছে। কর্মশালার মাধ্যমে শত শত উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নারী উন্নয়ন, নির্যাতিত ও নিপীড়িতদের সহায়তায়ও কাজ করে যাচ্ছে সংগঠনটি।
সংগঠনের সদস্য কাজী মিসবাহউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান জিয়া উদ্দিন, সভাপতি মরিয়ম বেগম, সহ-সভাপতি নারগিস সুলতানা, সাধারণ সম্পাদক তাহিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক নাহিদা সুলতানা জেরিন, অর্থ পরিকল্পনা বিষয়ক সম্পাদক আদনীন মরিনসহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কৃতি উদ্যোক্তাদের মাঝে সনদ ও ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন।
সারাদেশ
চন্দনাইশে উদ্যোক্তাদের কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
