ছায়া মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য প্রকাশ করেন। সেখানে তিনি উল্লেখ করেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং সরকারের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণে ‘ওয়াচডগ’ হিসেবে কাজ করবে প্রস্তাবিত ছায়া মন্ত্রিসভা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী ভূমিকা শক্তিশালী করতে এবং নীতিগত অবস্থান স্পষ্ট করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ হতে পারে।
