শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদ বকাউল প্রকাশ্যে জাল ভোটের অভিযোগ তুলে ভোট স্থগিতের জন্য আবেদন করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রার্থী তার হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভোট স্থগিতের আবেদন পাঠিয়েছেন। তার দাবি ছিল, বিভিন্ন কেন্দ্রে ভোটে অনিয়ম ও জাল ভোটের ঘটনা ঘটেছে। তবে তিনি নিজে প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছেন যে, এমন কোনো ঘটনা ঘটেনি। আবেদনটির প্রেক্ষিতে তিনি একটি লিখিত প্রতিবেদন রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়েছেন।
জামায়াতের প্রার্থী মাহমুদ বকাউল বলেন, সকাল থেকে দুই কেন্দ্রে ভোটগ্রহণে অনিয়ম লক্ষ্য করেছেন। এজন্য প্রধান নির্বাচন কর্মকর্তা এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে ভোট স্থগিতের আবেদন জমা দিয়েছেন।
