বাহরাইন-এ ইরান-সংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে জাতীয় সংসদ থেকে তিন সংসদ সদস্যকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির কাউন্সিল অব রিপ্রেজেন্টেটিভস-এ সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃত এমপিরা হলেন আবদুলনবী সালমান, মামদুহ আল-সালেহ এবং মাহদি আল-শোওয়াইখ।
তাদের বিরুদ্ধে অভিযোগ, ইরানের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সরকারের গৃহীত কঠোর পদক্ষেপের বিরোধিতা করেছেন তারা। বিশেষ করে নাগরিকত্ব বাতিলসহ বিভিন্ন সরকারি সিদ্ধান্তের সমালোচনা করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
সংসদ কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সংবিধান ও অভ্যন্তরীণ নীতিমালা অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে বহিষ্কার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়।
এই ঘটনার পর বাহরাইনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আজকের খবর/ এম.এস.এইচ
