আজকের খবর
ads
আন্তর্জাতিক

টেকনাফের পাহাড়ে রক্তাক্ত তিন লাশ উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী

অনলাইন ডেস্ক
টেকনাফের পাহাড়ে রক্তাক্ত তিন লাশ উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তর শীলখালী এলাকার গহীন পাহাড় থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুইজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন—মুজিবুর রহমান, নুর বশর ও রবিউল আউয়াল। তারা সবাই বাহারছড়া শীলখালী গ্রামের বাসিন্দা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহরণ ও মানবপাচারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে নিহতদের বিরুদ্ধে অপহরণ ও মানবপাচারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। তবে এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, মরদেহগুলোর শরীরে ধারালো অস্ত্রের আঘাত এবং মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি বিরোধজনিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

নিহত রবিউল আউয়ালের বাবা রুহুল আমিন জানান, রাতে মুজিব তার ছেলেকে ডেকে নিয়ে যায়। পরে সকালে পাহাড়ে ছেলের লাশ পড়ে থাকার খবর পান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় কাঠুরিয়া বলেন, সাম্প্রতিক সময়ে ওই পাহাড়ি এলাকায় লোকজনকে জিম্মি করে রাখার ঘটনা বেড়েছে। মাঝেমধ্যে চিৎকার-চেঁচামেচির শব্দও শোনা যায়, যা পরিস্থিতির ভয়াবহতা নির্দেশ করে।

স্থানীয়দের অভিযোগ, টেকনাফের বাহারছড়া পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে সশস্ত্র অপহরণ ও মানবপাচার চক্র সক্রিয় রয়েছে। তাদের ভয়ে অন্তত পাঁচ হাজার মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে। সর্বশেষ এই হত্যাকাণ্ডে পুরো এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

সর্বশেষ

এলপিজির দাম সহনীয় পর্যায়ে নামানোর দাবি সংসদ সদস্য আখতারের

জাতীয়

সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন নাজিরপুরের মেয়ে জুই

সারাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক অনুষ্ঠিত
নজর অন্যদিকে, পশ্চিম তীরে বাড়ছে দমন-পীড়নে

আন্তর্জাতিক

নজর অন্যদিকে, পশ্চিম তীরে বাড়ছে দমন-পীড়নে
টেকনাফের পাহাড়ে রক্তাক্ত তিন লাশ উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী

আন্তর্জাতিক

টেকনাফের পাহাড়ে রক্তাক্ত তিন লাশ উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী
মোসাদের সঙ্গে যোগসাজশের অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক

মোসাদের সঙ্গে যোগসাজশের অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ইসরাইল-লেবানন আলোচনা বৃহস্পতিবার, হিজবুল্লাহর আপত্তিতে উত্তেজনা

আন্তর্জাতিক

ইসরাইল-লেবানন আলোচনা বৃহস্পতিবার, হিজবুল্লাহর আপত্তিতে উত্তেজনা
নগরবাসী সচেতন না হলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব নয় : ডা. শাহাদাত

চট্টগ্রাম প্রতিদিন

আমরা যা করব স্বচ্ছভাবে করব : প্রধানমন্ত্রী

জাতীয়

আমরা যা করব স্বচ্ছভাবে করব : প্রধানমন্ত্রী
শিক্ষার আনন্দটা জাগাতে এবার ক্লাসরুমে কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরী 

টেকনাফে সিমেন্টবোঝাই নৌকাসহ ১১ জন আটক

সারাদেশ

টেকনাফে সিমেন্টবোঝাই নৌকাসহ ১১ জন আটক
জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় সংসদের কেনাকাটায় অস্বাভাবিক খরচ : তদন্তে হচ্ছে উচ্চপর্যায়ের কমিটি

কুমিল্লার সদর দক্ষিণে অস্ত্র ও গুলিসহ ব্যক্তি আটক

জেলা

কুমিল্লা বোর্ডে এক বছরে কমলো ২৩ হাজার এসএসসি পরীক্ষার্থী

সারাদেশ

কুমিল্লা বোর্ডে এক বছরে কমলো ২৩ হাজার এসএসসি পরীক্ষার্থী

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল
নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই
বদলি হয় না ইউসুফের! টিকিট-মাদক আর পার্কিং বাণিজ্যে রেলের এই কর্মীর খুঁটি কোথায়?

চট্টগ্রাম প্রতিদিন

বদলি হয় না ইউসুফের! টিকিট-মাদক আর পার্কিং বাণিজ্যে রেলের এই কর্মীর খুঁটি কোথায়?
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

মিথ্যা অভিযোগের দাবি, তদন্তে প্রমাণ না মিললেও রেলকর্মীর বদলি নিয়ে প্রশ্ন

স্বাস্থ্য

মিথ্যা অভিযোগের দাবি, তদন্তে প্রমাণ না মিললেও রেলকর্মীর বদলি নিয়ে প্রশ্ন
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় গাজায় ২১ জন নিহত, হাসপাতালের জ্বালানি সঙ্কট চরমে

মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী: রাশিয়ার সঙ্গে অবস্থান সমন্বয়ের উদ্যোগ

বিশ্বযুদ্ধের ছায়ায় বাংলাদেশ: প্রস্তুত না হলে কী হবে অবস্থা?!

রাশিয়াকে মধ্যস্থতাকারী হিসেবে মানতে নারাজ ইউরোপীয় ইউনিয়ন

ইসরাইলি হামলার পর ইরানের জনগণের প্রতিশোধের দাবি

রাশিয়া দাবি করেছে যে তারা প্রথমবারের মতো ইউক্রেনের মধ্যাঞ্চলীয় অঞ্চলে প্রবেশ করেছে

আগুনে ঘি ঢালছেন যুক্তরাষ্ট্র সতর্ক করল চীন

ইরান-ইসরায়েল সংঘাতে সবচেয়ে খারাপ পরিণতি কী হতে পারে?

নিজের মেয়াদের মধ্যেই ‘গোল্ডেন ডোম’ বানাবেন ট্রাম্প

সর্বকালের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় বিটকয়েনের দাম

ইসরায়েলের হামলা গাজাজুড়ে অব্যাহত, আজ অন্তত ৫১ জন নিহত

যুক্তরাষ্ট্র জাতিসংঘের গাজা যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান

রাশিয়া সফরের বিষয়ে যা বললেন কিম
রাশিয়া সফরের বিষয়ে যা বললেন কিম

আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল সংঘাত: নতুন হামলা ও সতর্কবার্তা

ইরানে ইসরাইলি হামলাকে 'স্পষ্ট উসকানি' বললেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।