প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী দলীয় পরিকল্পনা বাস্তবায়ন করাই সরকারের মূল লক্ষ্য। তিনি জানান, বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে, তা বাস্তবায়নের দায়িত্ব জনগণই তাদের ওপর অর্পণ করেছে।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে সকল প্রতিশ্রুতি পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি শপথ নেওয়ার কথা উল্লেখ করেন, যেখানে প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
