কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) ভোর ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুর্গাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোলেমান (৩৫) নামে ওই ব্যক্তিকে তার নিজ বাড়ির শয়নকক্ষ থেকে আটক করা হয়। তিনি মৃত আব্দুল মান্নানের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তার কাছ থেকে একটি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
