পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে ইরান একটি শক্তিশালী ও উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে। এই দলে দেশটির শীর্ষ পর্যায়ের রাজনীতিক, কূটনীতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ বাকের গালিবাফ। তার সঙ্গে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
এছাড়া প্রতিনিধি দলে আরও রয়েছেন পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম, জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য আলি আকবর আহমাদিয়ান এবং একই পরিষদের উপদেষ্টা আলি বাঘেরি কানি।
প্রতিরক্ষা ও কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রয়েছেন ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির প্রধান এসমাইল আহমাদি মোগাদ্দাম এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সহকারী মোহাম্মদ জাফারি।
অর্থনৈতিক খাত থেকে প্রতিনিধি হিসেবে আছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নাসের হেমাতি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করছেন উপমন্ত্রী কাজেম ঘারিবাবাদি, মাজিদ তাখত-এ রাভাঞ্চি, ভালিউল্লাহ নুরি এবং মুখপাত্র এসমাইল বাঘাই।
এছাড়া সংসদ সদস্য হিসেবে দলে রয়েছেন আবোলফজল আমুই এবং মোহাম্মদ নাবাভিয়ান।
এই বহুমাত্রিক প্রতিনিধি দল থেকে বোঝা যাচ্ছে, কূটনৈতিক, সামরিক ও অর্থনৈতিক—সব দিক থেকেই প্রস্তুতি নিয়ে আলোচনায় অংশ নিচ্ছে তেহরান।
