অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো জাতীয় সংসদে পাসের বিষয়ে আগামী রোববার (১২ এপ্রিল) সংবাদ সম্মেলন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (১১ এপ্রিল) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিমের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদে পাসের বিষয়ে ওই দিন বিকাল ৩টায় বাংলাদেশ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বক্তব্য দেবেন। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং চিফ হুইপ মো. নুরুল ইসলাম।
