লেবাননের রাজধানী বৈরুতে রাতভর বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহ প্রধানের ব্যক্তিগত সচিব আলী ইউসুফ হারশিকে হত্যার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী।
এক বিবৃতিতে ইসরাইলি বাহিনী জানায়, নিহত হারশি হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেমের ঘনিষ্ঠ সহযোগী ও ব্যক্তিগত উপদেষ্টা হিসেবে কাজ করতেন।
এদিকে একই অভিযানে লিতানি নদীর ওপর দুটি গুরুত্বপূর্ণ ক্রসিং লক্ষ্য করে হামলা চালানোর কথাও জানিয়েছে ইসরাইল। পাশাপাশি দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন অবকাঠামোতেও আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়েছে।
তবে এসব হামলার বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হামলার ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিস্তারিত তথ্যও এখনো স্পষ্ট নয়।
চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
