ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরি-কে হত্যার দাবি করেছে ইসরায়েল। সাম্প্রতিক এক হামলায় তাকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে বলে জানানো হয়েছে।
প্রতিবেদনে এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও বাণিজ্যিক কেন্দ্র বন্দর আব্বাসে একটি নির্দিষ্ট হামলার মাধ্যমে তাকে টার্গেট করা হয়। ওই কর্মকর্তার দাবি, হরমুজ প্রণালি বন্ধের পরিকল্পনার সঙ্গে তাংসিরি জড়িত ছিলেন।
তবে এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত ইরান কিংবা ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, যদি এই দাবি সত্য হয়, তাহলে এটি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।
আজকের খবর/ এম.এস.এইচ
