মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
এর আগে বিকেলে রাজধানীর জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে এ ম্যাচের আয়োজন করা হয়।
