তেল আবিবের মেয়র রন হুলদাই জানিয়েছেন, গতকাল শহরের উত্তরাঞ্চলের অভিজাত এলাকায় একটি তিনতলা ভবন সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে। ঘটনায় চারজন সামান্য আহত হয়েছেন, যাদেরকে দ্রুত চিকিৎসা প্রদান করা হয়েছে।
প্রতিবেদকরা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রের আঘাতের কারণে ভবনের বড় অংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, হামলায় ব্যবহৃত ওয়ারহেডগুলোর প্রতিটির মধ্যে প্রায় ১০০ কিলোগ্রাম বিস্ফোরক ছিল। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসা ও উদ্ধার কাজ সম্পন্ন করেছেন।
ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায় বিস্ফোরণের ফলে ধ্বংসের ব্যাপক চিত্র। প্রশাসন সতর্ক করেছেন, এই ধরনের হামলায় নাগরিকদের নিরাপত্তা ঝুঁকিতে থাকে।
আজকের খবর/ এম.এস.এইচ
