মধ্যপ্রাচ্যের দেশ কাতার–এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, সাম্প্রতিক কয়েক দিনে এমন কোনো হামলা হয়নি, যা সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি করেছে। তবে এর অর্থ এই নয় যে দেশটি কোনো হামলার লক্ষ্যবস্তু হয়নি।
তিনি আরও বলেন, আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে কাতার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য যেকোনো ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
মুখপাত্রের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যজুড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে এবং বিভিন্ন দেশে সম্ভাব্য হামলার আশঙ্কা দেখা দিয়েছে।
বিশ্লেষকদের মতে, সতর্কতা জারি না হলেও সম্ভাব্য হুমকি উড়িয়ে দিচ্ছে না কাতার, যা অঞ্চলটির বর্তমান অস্থিরতার চিত্রই তুলে ধরে।
আজকের খবর / এম.এস.এইচ
