মধ্যপ্রাচ্যের দেশ লেবানন নিযুক্ত ইরান–এর রাষ্ট্রদূতকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করেছে।
লেবানন সরকার ওই দূতকে আগামী রোববারের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে।
কূটনৈতিক পরিভাষায় ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা মানে হলো—সংশ্লিষ্ট কূটনীতিককে আর স্বাগতিক দেশে গ্রহণযোগ্য মনে করা হচ্ছে না এবং তাকে দ্রুত দেশত্যাগ করতে হবে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন আরও বাড়াতে পারে।
