রাজধানী ঢাকা–র দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট কমাতে সম্ভাব্য বিভিন্ন করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নগরবাসীর ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
এদিকে একই দিন সকালে বাংলাদেশ সচিবালয়–এ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইএমএফ–এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন।
সাক্ষাৎকালে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থসচিব মো. খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।
আজকের খবর / এম.এস.এইচ
