ব্যাট হাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে শুরুটা দুর্দান্ত করেছিল পাকিস্তান। টসে হারলেও আক্রমণাত্মক ব্যাটিংয়ে শক্ত অবস্থান গড়ে তোলে সফরকারীরা। তবে সময় গড়াতেই ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
পাকিস্তানের ওপেনার মাজ সাদাকাত ঝড়ো ব্যাটিং করে দ্রুত ফিফটি তুলে নেন। তবে তার দারুণ ইনিংসের ইতি টানেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৪৬ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি।
এরপর কিছুটা নিয়ন্ত্রিত ব্যাটিং চললেও হঠাৎ করেই পরপর উইকেট হারিয়ে ছন্দ হারাতে শুরু করে পাকিস্তান। পেসার তাসকিন আহমেদের বলে আউট হন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান।
এর কিছুক্ষণ পরই শামিল হোসেনও বেশিক্ষণ টিকতে পারেননি। আগের ম্যাচের নায়ক নাহিদ রানার বলে মাত্র ৬ রান করে ফিরে যেতে হয় তাকে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১২৭ রান।
