বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে ভর্তি করা হয়।
মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মির্জা আব্বাস এবং তার শারীরিক অবস্থার বিষয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
