আজকের খবর
ads
সারাদেশ

নাজিরপুর হাসপাতালের রোগীদের খাবারের অর্ধেক যায় ঠিকাদারের ও কর্মকর্তার পেটে।

লেখকঃ মোঃশফিকুল ইসলাম পিরোজপুর
অনলাইন ডেস্ক
নাজিরপুর হাসপাতালের রোগীদের খাবারের অর্ধেক যায় ঠিকাদারের ও কর্মকর্তার পেটে।
ছবি:সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তির সংখ্যা নিয়ে অসঙ্গতির অভিযোগ উঠেছে। হাসপাতালের দাপ্তরিক হিসাবে ভর্তি রোগীর সংখ্যা মার্চ মাসের পাচঁ দিনের তিন দিন ৫০ জন ও ৪ তারিখ ৪৫জন এবং ৫তারিখ ৪৩জন দেখানো হলেও আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাস্তবে রোগীর সংখ্যা তার অর্ধেকেরও কম।
হাসপাতাল ঘুরে দেখা যায়, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে পর্যাপ্ত বেড ফাঁকা রয়েছে। অথচ কর্তৃপক্ষের দেওয়া তালিকায় ভর্তি রোগীর সংখ্যা ৪৩ জন উল্লেখ করা হয়েছে। বাস্তবে অর্ধেক বেড’ই খালি। 
সরেজমিনে হাসপাতালের পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ড ঘুরে দেখা যায়, কয়েকটি বেডে রোগী থাকলেও অনেক বেড ফাঁকা পড়ে রয়েছে। উপস্থিত কয়েকজন রোগী ও স্বজনরা জানান, হাসপাতালে সাধারণত রোগীর চাপ খুব বেশি থাকে না। তবে কাগজপত্রে বেশি রোগী দেখানোর বিষয়টি তারা জানেন না।
হাসপাতালে ভর্তি হওয়া প্রত্যেক রোগীর সপ্তাহে পাঁচ দিন দুই বেলা ১২৮ গ্রাম মুরগির মাংস বা মাছ পাওয়ার কথা। বাকি দুই দিন ডিম বা মাছ। বাস্তবে একজন রোগী দুই বেলায় ৫০ গ্রামের বেশি মাছ-মাংস পান না। বাজারে মাছের দাম বেশি হওয়ায় প্রায় দিনই মাছের পরিবর্তে দেওয়া হচ্ছে ব্রয়লার মুরগি। 
দরপত্রের শর্ত অনুয়ায়ী, ৫০ শয্যার হাসপাতালে রোগীপ্রতি প্রতিদিনের বরাদ্দ (সকালে নাশতা, দুপুর ও রাতে ভাত) ১৭৫ টাকা। বিশেষ দিবসে এ বরাদ্দ বেড়ে দাঁড়ায় ২০০ টাকায়। দুপুরে ও রাতে ২৮-ইরি চালের (সরু পোলাউ চাল) ৩৩০ গ্রাম ভাত দেওয়ার কথা। কিন্তু দেওয়া হচ্ছে আরও নিম্নমানের স্বর্ণা ইরি চাল। ডাল দেওয়া হচ্ছে পানির মতো। মাঝে মধ্যে সবজি দেওয়া হয়। সপ্তাহে পাঁচ দিন দুই বেলার বরাদ্দ ৬৩.৬৬ গ্রাম করে মাছ বা মাংস। দুই দিন একই পরিমাণ মাছ বা ডিম দেওয়ার কথা। সকালে দুই পিস পাউরুটি, একটি সেদ্ধ ডিম ও একটি পাকা সবরি কলা দেওয়ার কথা। কিন্তু ভাত, মাছ-মাংস সবই পরিমাণে খুব কম দেওয়া হচ্ছে। কলার আকার ছোট, পাউরুটিও সরবরাহ হচ্ছে নিম্নমানের। রান্নার মান এত খারাপ, খেতে রোগীরা আগ্রহী হয় না। খাবার নিয়ে অভিযোগ দিলেও অজ্ঞাত কারণে ব্যবস্থা নিচ্ছে না হাসাপাতাল কর্তৃপক্ষ। 
সরেজমিন হাসপাতালে গিয়ে খাবার বিষয়ে রোগীদের সঙ্গে কথা হয়। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, দরপত্রের শর্ত অনুযায়ী খাবার দেওয়া হয় না। সকালের নাশতার জন্য দুই পিস পাউরুটি, একটি ডিম, সামান্য চিনি ও ছোট কলা দেওয়া হয়। দুপুরে মোটা চালের ভাত দেওয়া হয়। খাওয়া যায় না। ডাল পানির মতো পাতলা। মুরগির মাংস দেওয়া হয় ৫০ গ্রামেরও কম। মাছের দাম বেশি হওয়ায় তা ১৫ দিনে এক দিনও জোটে না। ব্রয়লার মুরগি দিয়েই চালিয়ে দেওয়া হয়। খাসির মাংস মেলে কালেভদ্রে। 
এ বিষয়ে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মশিউর রহমান জানান, খাবারের বিষয়টি ঠিকাদারের ব্যাপার আরাফাত জানে, হাসপাতালের রোগী ভর্তির বিষয়টি আরএমও এর ব্যাপার আমি কিছু জানি না। 
 এবিষয়ে আর এম ও ডাক্তার মো: মোস্তাফা কায়সারের নিকট জানতে চাইলে তিনি নিউজ করতে নিষেধ করেন এবং বলেন আপনাদের বিষয়টি দেখব ভাই। 
খোঁজ নিয়ে জানাযায় ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম ইসতিয়াক কন্সট্রাকশন,যার সত্বাধীকারী উপজেলা চেয়ারম্যান এর সি.এ মো: ইয়াসির আরাফাত এর বোন জামাই মো: রেজাউল করিম মোল্লা, পরিচালনা করেন সি.এ আরাফাত নিজেই, বিলের চেকে ও স্বাক্ষর করেন আরাফাত। 
এ বিষয়ে মুরগীর খামারী মো:রেজাউল করিম মোল্লার ফোনে কল দিলে রিসিভ করেন তার স্ত্রী সাংবাদিক পরিচয় শুনে উচ্চস্বরে গলাবাজী করে বলেন, লাইসেন্স আমাদের হাসপাতালে আমরা মাঝে মাঝে যাই, খাবারের রুটিন জানতে চাইলে জানান, আমার ভাই আরাফাত জানে, আপনারা কেন ডিষ্ট্রাব করেন, কিচান আপনারা, এর আগেও একবার নিউজ করছেন কিছু করতে পারছেন ? আপনাদের চেয়ে দুদুক ভালো বলে লাইন কেটে দেন, ।
এবিষয়ে নাজিরপুর উপজেলা পরিষদের সি.এ ইয়াসির আরাফাতের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায় নাই। 
এবিষয়ে পিরোজপুর জেলা সিভিল সার্জন ডা: মো: মতিউর রহমান, জানান, বিষয়টি অব্যশ্যই আপত্তিকর, আমি খোঁজ নিয়ে দেখব। 
এবিষয়ে পিরোজপুর জেলা প্রশাসক মো: আবু সাঈদ জানান, সরকারি চাকরি করে অনুমতি ছাড়া অন্য পেশায় থাকার সুযোগ নাই, আমাকে কয়েকটি পয়েন্ট দেন আমি আইনগত ব্যবস্থা গ্রহন করব।

সর্বশেষ

ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহে নির্ধারণ করা হলো নতুন সীমা

জাতীয়

ফিলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহে নির্ধারণ করা হলো নতুন সীমা
নাজিরপুর হাসপাতালের রোগীদের খাবারের অর্ধেক যায় ঠিকাদারের ও কর্মকর্তার পেটে।

সারাদেশ

নাজিরপুর হাসপাতালের রোগীদের খাবারের অর্ধেক যায় ঠিকাদারের ও কর্মকর্তার পেটে।
কুমিল্লায় ওস্তাদ আয়েত আলী খাঁর কবর বিকৃতির অভিযোগে কুমিল্লা বাচাঁও মঞ্চের স্মারকলিপি

জেলা

কুমিল্লায় ওস্তাদ আয়েত আলী খাঁর কবর বিকৃতির অভিযোগে কুমিল্লা বাচাঁও মঞ্চের স্মারকলিপি
সিংড়ায় মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশের ওপর হামলা: আহত ৩ সদস্য

সারাদেশ

সিংড়ায় মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশের ওপর হামলা: আহত ৩ সদস্য
চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়কে সম্পন্ন হলো সৌন্দর্যবর্ধন প্রকল্প

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়কে সম্পন্ন হলো সৌন্দর্যবর্ধন প্রকল্প
নির্বাচনের ফল অনেক কষ্টে মেনে নিয়েছে জামায়াত : গোলাম পরওয়ার

রাজনীতি

নির্বাচনের ফল অনেক কষ্টে মেনে নিয়েছে জামায়াত : গোলাম পরওয়ার
ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে : মামুনুল হক

সারাদেশ

ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে : মামুনুল হক
কাজী ফাউন্ডেশন এর উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ

সারাদেশ

কাজী ফাউন্ডেশন এর উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ
আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ৯ এপ্রিল

আইন-আদালত

আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ৯ এপ্রিল
মধ্যপ্রাচ্য সংকটে চট্টগ্রামে আরও ৪ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

জাতীয়

মধ্যপ্রাচ্য সংকটে চট্টগ্রামে আরও ৪ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
ইরান যুদ্ধে ইসরায়েলের অর্থনীতির ক্ষতি প্রতি সপ্তাহে প্রায় ৯০ কোটি শেকেল

আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ইসরায়েলের অর্থনীতির ক্ষতি প্রতি সপ্তাহে প্রায় ৯০ কোটি শেকেল
কুমিল্লায় ব্যতিক্রমী গোলাপ প্রদর্শনী, বাহারি রঙের গোলাপে মুগ্ধ দর্শক

জেলা

কুমিল্লায় ব্যতিক্রমী গোলাপ প্রদর্শনী, বাহারি রঙের গোলাপে মুগ্ধ দর্শক
সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয়

সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৪০ করার দাবি

জাতীয়

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৪০ করার দাবি
চট্টগ্রামে পাঁচ হাজার ইয়াবা উদ্ধার, দুই মাদককারবারি গ্রেপ্তার

জাতীয়

চট্টগ্রামে পাঁচ হাজার ইয়াবা উদ্ধার, দুই মাদককারবারি গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 
আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

জাতীয়

অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা
নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

জেলা

দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে
কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের

আইন-আদালত

কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের
নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক

চট্টগ্রাম প্রতিদিন

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক
চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

সম্পর্কিত খবর

সারাদেশ

গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, শ্বশুর গ্রেপ্তার।
গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, শ্বশুর গ্রেপ্তার।

সারাদেশ

চাঁদপুরে সাড়ে চার মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ।
চাঁদপুরে সাড়ে চার মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ।

সারাদেশ

বাঘাইছড়িতে দুম্বার মাংস কেলেঙ্কারি! ইউএনও ও প্রেসক্লাবের ভূমিকা সন্দেহের তলে
বাঘাইছড়িতে দুম্বার মাংস কেলেঙ্কারি! ইউএনও ও প্রেসক্লাবের ভূমিকা সন্দেহের তলে

সারাদেশ

বাসে অতিরিক্ত ভাড়া, খোলা ট্রাক-পিকআপে বাড়ি ফিরছে মানুষ
বাসে অতিরিক্ত ভাড়া, খোলা ট্রাক-পিকআপে বাড়ি ফিরছে মানুষ

সারাদেশ

ঝিকরগাছায় মাদরাসাছাত্রী সোহানা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: গ্রেপ্তার ফুফাতো ভাই নয়ন
ঝিকরগাছায় মাদরাসাছাত্রী সোহানা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: গ্রেপ্তার ফুফাতো ভাই নয়ন

সারাদেশ

মানবতার ফেরিওয়ালা: রহিমপুরবাসীর প্রিয় নেতা আশরাফুল ইসলাম মেম্বার
মানবতার ফেরিওয়ালা: রহিমপুরবাসীর প্রিয় নেতা আশরাফুল ইসলাম মেম্বার

সারাদেশ

সনদ গ্রহণ করলেন এফবিজেও মহাসচিব সাংবাদিক মোঃ শামছুল আলম।
সনদ গ্রহণ করলেন এফবিজেও মহাসচিব সাংবাদিক মোঃ শামছুল আলম।

সারাদেশ

‎বন্ধুত্বের মুখোশে প্রতারণা: প্রবাসী বাংলাদেশির প্রাণনাশের হুমকি!
 ‎বন্ধুত্বের মুখোশে প্রতারণা: প্রবাসী বাংলাদেশির প্রাণনাশের হুমকি!

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট ও ধীরগতির অভিজ্ঞতা: ঈদের যাত্রার চিত্র
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট ও ধীরগতির অভিজ্ঞতা: ঈদের যাত্রার চিত্র

সারাদেশ

বদলগাছীতে সরকারি পরিপত্র না মেনে ছাগল বিতরণ
বদলগাছীতে সরকারি পরিপত্র না মেনে ছাগল বিতরণ

সারাদেশ

১০ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর।
১০ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর।

সারাদেশ

জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিক্ষার্থীর করুণ মৃত্যু
জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিক্ষার্থীর করুণ মৃত্যু

সারাদেশ

দুই ঘণ্টা পর সিলেটের রেল যোগাযোগ পুনরায় শুরু।
দুই ঘণ্টা পর সিলেটের রেল যোগাযোগ পুনরায় শুরু।

সারাদেশ

জুনের পথে ইউনূস, বিএনপির সহযোগিতা ছাড়া আদৌ সম্ভব?
জুনের পথে ইউনূস, বিএনপির সহযোগিতা ছাড়া আদৌ সম্ভব?

সারাদেশ

একই দিনে দুই শহরে একই ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দুই মামলা, উঠছে নানা প্রশ্ন
একই দিনে দুই শহরে একই ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দুই মামলা, উঠছে নানা প্রশ্ন