আজকের খবর
ads
সারাদেশ

প্রধান শিক্ষককে হত্যার হুমকি - কুমিল্লায় শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

লেখকঃ আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা।
অনলাইন ডেস্ক
প্রধান শিক্ষককে হত্যার হুমকি - কুমিল্লায় শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ
আজকের খবর

কুমিল্লায় এক প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। 

সোমবার (২ মার্চ) সকাল ১১টায় হাসমতের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়-এর সামনে সড়কে এ কর্মসূচি পালিত হয়। এ সময় শিক্ষার্থীরা “বোমা মানিকের বিচার চাই” স্লোগানে স্কুল প্রাঙ্গণ ও আশপাশের এলাকা মুখরিত করে তোলেন।

শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মুঠোফোনে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে—এ ঘটনায় তারা উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, তিনি কুমিল্লা আদর্শ সদর থানাধীন ০৬ নং জগন্নাথপুর ইউনিয়নের ওই বিদ্যালয়ে কর্মরত।

জিডির বিবরণে বলা হয়, গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১১টা ৩৬ মিনিটে এবং ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ১১টা ২৯ মিনিটে জাকির হোসেন মনিক ওরফে বোমা মানিক (পিতা–সিরাজুল ইসলাম, সাং–কলিকাপুর, ০৪ নং ওয়ার্ড, ০৬ নং জগন্নাথপুর ইউনিয়ন, থানা–কোতয়ালী মডেল, জেলা–কুমিল্লা) তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে প্রধান শিক্ষকের ব্যক্তিগত নম্বরে কল করে অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন।

জিডিতে আরও উল্লেখ করা হয়, বিদ্যালয়ের ইফতার পার্টি সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে কোনো ধরনের দেনা-পাওনা বা ব্যক্তিগত বিরোধ না থাকা সত্ত্বেও এ হুমকি দেওয়া হয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি প্রধান শিক্ষককে স্কুলে যাওয়া-আসার পথে একা পেলে হত্যা করার হুমকি দেন এবং না পারলে মিথ্যা অপবাদ রটিয়ে স্কুল থেকে বহিষ্কারের চেষ্টা করবেন বলেও জানান। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেছেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত জাকির হোসেন মনিক মজুমদার  মুঠোফোনে বলেন, তিনি সদর দক্ষিণ থানার সাবেক যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, “আমি রাগের মাথায় বলেছি, মন থেকে বলিনি।”

এ বিষয়ে কোতয়ালি মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঠোফোনে জানান, অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সর্বশেষ

ব্রিটিশ সেনাদের ওপর ইরানের ড্রোন হামলা প্রতিহত

আন্তর্জাতিক

ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় অস্বীকৃতি তেহরানের

টুঙ্গিপাড়ায় বিশুদ্ধ পানির নিশ্চয়তায় উচ্চ জলাধারের ভিত্তিপ্রস্তর স্থাপন

সারাদেশ

টুঙ্গিপাড়ায় বিশুদ্ধ পানির নিশ্চয়তায় উচ্চ জলাধারের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রধান শিক্ষককে হত্যার হুমকি - কুমিল্লায় শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

সারাদেশ

প্রধান শিক্ষককে হত্যার হুমকি - কুমিল্লায় শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ
কুমিল্লার গোমতী নদীতে মাটি কাটা বন্ধে মামলার নির্দেশ

জেলা

কুমিল্লার বুড়িচংয়ে ৫৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অযোগ্য প্রশাসনে স্থবির কুমিল্লা সিটি কর্পোরেশন, প্রশাসকের অপসারণ দাবি স্থানীয়দের

কুমিল্লার বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নেতানিয়াহুর পরিণতি নিয়ে ধোঁয়াশা

আন্তর্জাতিক

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নেতানিয়াহুর পরিণতি নিয়ে ধোঁয়াশা
জাতীয় সংসদে ৬ হুইপ নিয়োগ, প্রজ্ঞাপন জারি

জাতীয়

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপ-পরিচালক পদে পদোন্নতি

মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, ৭ আহত

চট্টগ্রামে ফ্যামিলি কার্ড কর্মসূচিতে ‘জিরো এরর’ ঘোষণা দিলেন ডিসি জাহিদ

চট্টগ্রাম প্রতিদিন

ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: হাইকমিশনার

সারাদেশ

ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: হাইকমিশনার
কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক

কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের

দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক

চট্টগ্রাম প্রতিদিন

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক
চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

সম্পর্কিত খবর

সারাদেশ

গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, শ্বশুর গ্রেপ্তার।

চাঁদপুরে সাড়ে চার মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ।

বাঘাইছড়িতে দুম্বার মাংস কেলেঙ্কারি! ইউএনও ও প্রেসক্লাবের ভূমিকা সন্দেহের তলে

বাসে অতিরিক্ত ভাড়া, খোলা ট্রাক-পিকআপে বাড়ি ফিরছে মানুষ

মানবতার ফেরিওয়ালা: রহিমপুরবাসীর প্রিয় নেতা আশরাফুল ইসলাম মেম্বার

সনদ গ্রহণ করলেন এফবিজেও মহাসচিব সাংবাদিক মোঃ শামছুল আলম।

ঝিকরগাছায় মাদরাসাছাত্রী সোহানা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: গ্রেপ্তার ফুফাতো ভাই নয়ন

‎বন্ধুত্বের মুখোশে প্রতারণা: প্রবাসী বাংলাদেশির প্রাণনাশের হুমকি!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট ও ধীরগতির অভিজ্ঞতা: ঈদের যাত্রার চিত্র

বদলগাছীতে সরকারি পরিপত্র না মেনে ছাগল বিতরণ

১০ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর।
১০ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর।

সারাদেশ

জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিক্ষার্থীর করুণ মৃত্যু

দুই ঘণ্টা পর সিলেটের রেল যোগাযোগ পুনরায় শুরু।

জুনের পথে ইউনূস, বিএনপির সহযোগিতা ছাড়া আদৌ সম্ভব?

একই দিনে দুই শহরে একই ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দুই মামলা, উঠছে নানা প্রশ্ন