ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম শিগগিরই স্বাভাবিক হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। তিনি বলেন, দুই দেশের মধ্যে গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এবং নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করে বাণিজ্য আরও সম্প্রসারণের চেষ্টা করবে ভারত।
সোমবার (২ মার্চ) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাইকমিশনার এসব তথ্য জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতের হাইকমিশনার নতুন সরকারকে অভিনন্দন জানাতে এসেছে। বর্ডার হাট ও কিছু স্থলবন্দর বন্ধ থাকলেও বাণিজ্য সম্প্রসারণের জন্য এগুলো শীঘ্রই পুনরায় চালু করা হবে।
তবে বৈঠকে ভারতীয় অর্থায়নের প্রকল্পগুলোর ভবিষ্যত নিয়ে কোনো আলোচনা হয়নি।
