জাতীয় সংসদে ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় সংসদ সচিবালয়। সোমবার (২ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ হুইপ অধ্যাদেশ ১৯৭২-এর আর্টিকেল ৩(১) অনুযায়ী রাষ্ট্রপতি নিম্নোক্ত সংসদ সদস্যদের বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
নিয়োগপ্রাপ্তরা হলেন—আলহাজ মো. জি কে গউছ (হবিগঞ্জ-৩), রফিকুল ইসলাম (খুলনা-৩), মিয়া নুরউদ্দিন আহমেদ অপু (শরীয়তপুর-৩), এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), মো. আখতারুজ্জামান মিয়া (দিনাজপুর-৪) এবং এ বি এম আশরাফ উদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪)।
