সাড়ে ৩টার দিকে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে একটি কাঠ ও ফার্নিচারের দোকান, একটি কম্পিউটার ও ফটোকপি সেন্টার এবং একটি ডেন্টাল (পল্লী চিকিৎসক) চেম্বার রয়েছে।
স্থানীয়রা জানান, গভীর রাতে দোকানঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তারা চিৎকার করে আশপাশের মানুষকে জড়ো করেন এবং প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-কে। একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে তিনটি দোকানই সম্পূর্ণ ভস্মীভূত হয়।
এ বিষয়ে কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আলী হোসেন জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর জানা যাবে।
