আজকের খবর
ads
সারাদেশ

উত্তরা কাণ্ড: গৃহকর্মীর ছদ্মবেশে ওষুধ খাইয়ে হত্যা, ২৪ ঘণ্টায় রহস্য উদ্ঘাটন

লেখকঃ নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক
উত্তরা কাণ্ড: গৃহকর্মীর ছদ্মবেশে ওষুধ খাইয়ে হত্যা, ২৪ ঘণ্টায় রহস্য উদ্ঘাটন
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় গৃহকর্মী সেজে বাসায় প্রবেশ করে চেতনানাশক ওষুধ খাইয়ে বৃদ্ধা গৃহকর্ত্রীকে হত্যার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ‘ক্লু-লেস’ এ ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

ঘটনায় মূল অভিযুক্ত বিলকিস বেগম (৪০) ও চোরাই স্বর্ণের ক্রেতা জুয়েলারি ব্যবসায়ী রবিউল আউয়ালকে (৫৩) গ্রেপ্তার করা হয়েছে।

রোববার সকালে রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রো (উত্তর)-এর অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান এ তথ্য জানান।

তদন্ত সূত্রে জানা যায়, ১৪ ফেব্রুয়ারি ‘মমতাজ’ ও ‘মারুফা’ নামে পরিচয় দিয়ে এক নারী উত্তরা পশ্চিম থানা এলাকার একটি বাসায় মাসিক পাঁচ হাজার টাকায় গৃহকর্মীর কাজ নেন। তিন দিন পর ১৭ ফেব্রুয়ারি বাসায় কেবল বৃদ্ধ দম্পতি আয়শা আক্তার (৬২) ও আনোয়ার হোসেন (৬৮) অবস্থানকালে পানির সঙ্গে ১০টি চেতনানাশক ট্যাবলেট মিশিয়ে তাদের খাওয়ানো হয়।

সন্ধ্যায় অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে লুবানা জেনারেল হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক আয়শা আক্তারকে মৃত ঘোষণা করেন। আনোয়ার হোসেন বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।

পরিবারের সদস্যরা বাসায় ফিরে দেখেন, ঘর এলোমেলো এবং গৃহকর্মী নিখোঁজ। বাসা থেকে প্রায় ১১ ভরির বেশি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা চুরি হয়। পাশের বাসার সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন নারীকে বাসায় ঢোকা ও বের হতে দেখা যায়।

পিবিআই জানায়, আধুনিক প্রযুক্তি ও পুরোনো মামলার ডেটাবেজ বিশ্লেষণ করে বিলকিসকে শনাক্ত করা হয়। পরে গাজীপুর চৌরাস্তার আউটপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তদন্তে উঠে এসেছে, বিলকিস বিভিন্ন ছদ্মনামে রাজধানীর বিভিন্ন এলাকায় একই কৌশলে চুরি করতেন। তার বিরুদ্ধে খিলক্ষেত, শেরেবাংলা নগর, ভাটারা ও হাতিরঝিল থানায় একাধিক মামলা রয়েছে।

পিবিআই নাগরিকদের গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে এনআইডি যাচাই, ছবি সংরক্ষণ ও স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়ার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ

লামা থেকে শুরু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ

জাতীয়

দায়িত্ব শেষে নিজ অঙ্গনে অধ্যাপক ইউনূস

অর্থনীতি

দায়িত্ব শেষে নিজ অঙ্গনে অধ্যাপক ইউনূস
হঠাৎ বান্দরবান সফরে হাসনাত আব্দুল্লাহ

সারাদেশ

হঠাৎ বান্দরবান সফরে হাসনাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ শীর্ষক সভা

রোনালদো তুমি সর্বকালের সেরা, যুক্তরাষ্ট্রে চলে এসো’: ট্রাম্পের আহ্বান

আন্তর্জাতিক

পাকিস্তান সীমান্তে গুলিবিদ্ধ হয়ে দুই ভারতীয় পুলিশ নিহত

বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চান না চীন: রাষ্ট্রদূত

মোহাম্মদপুরে দোকানদার হত্যা মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন

আইন-আদালত

এনসিপি জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোট গঠনের পথে

রাজনীতি

ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগ

জাতীয়

ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগ
যাত্রাবাড়ী হত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ১১ জনের বিচার শুরু

আইন-আদালত

যাত্রাবাড়ী হত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ১১ জনের বিচার শুরু
আইনের বাইরে গিয়ে কেউ স্থাপনা নির্মান করতে পারবে না - গৃহায়ন মন্ত্রী 

সুপ্রিম কোর্টের রায়ের পরও শুল্ক ১৫% করলেন ট্রাম্প, বাংলাদেশসহ সব দেশ আক্রান্ত

আন্তর্জাতিক

সুপ্রিম কোর্টের রায়ের পরও শুল্ক ১৫% করলেন ট্রাম্প, বাংলাদেশসহ সব দেশ আক্রান্ত
শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য নিয়াজ আহমদ খান

কুষ্টিয়ায় গভীর রাতে আগুন, পুড়ে ছাই ৩ দোকান

সারাদেশ

কুষ্টিয়ায় গভীর রাতে আগুন, পুড়ে ছাই ৩ দোকান

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই
কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের

আইন-আদালত

কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের
নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক

চট্টগ্রাম প্রতিদিন

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

জেলা

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

সম্পর্কিত খবর

সারাদেশ

গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, শ্বশুর গ্রেপ্তার।

চাঁদপুরে সাড়ে চার মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ।

বাঘাইছড়িতে দুম্বার মাংস কেলেঙ্কারি! ইউএনও ও প্রেসক্লাবের ভূমিকা সন্দেহের তলে

বাসে অতিরিক্ত ভাড়া, খোলা ট্রাক-পিকআপে বাড়ি ফিরছে মানুষ

মানবতার ফেরিওয়ালা: রহিমপুরবাসীর প্রিয় নেতা আশরাফুল ইসলাম মেম্বার

সনদ গ্রহণ করলেন এফবিজেও মহাসচিব সাংবাদিক মোঃ শামছুল আলম।

ঝিকরগাছায় মাদরাসাছাত্রী সোহানা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: গ্রেপ্তার ফুফাতো ভাই নয়ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট ও ধীরগতির অভিজ্ঞতা: ঈদের যাত্রার চিত্র

‎বন্ধুত্বের মুখোশে প্রতারণা: প্রবাসী বাংলাদেশির প্রাণনাশের হুমকি!

বদলগাছীতে সরকারি পরিপত্র না মেনে ছাগল বিতরণ

১০ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর।
১০ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর।

সারাদেশ

জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিক্ষার্থীর করুণ মৃত্যু

দুই ঘণ্টা পর সিলেটের রেল যোগাযোগ পুনরায় শুরু।

জুনের পথে ইউনূস, বিএনপির সহযোগিতা ছাড়া আদৌ সম্ভব?

একই দিনে দুই শহরে একই ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দুই মামলা, উঠছে নানা প্রশ্ন