আজকের খবর
ads
সারাদেশ

শুল্ক কমার পরও একমাসে কেজিতে ২৫০ টাকা বেড়েছে খেজুরের দাম

লেখকঃ নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক
শুল্ক কমার পরও একমাসে কেজিতে ২৫০ টাকা বেড়েছে খেজুরের দাম
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস শুরুর আগেই বিলাসবহুল পণ্য হিসেবে পরিচিত খেজুরের দাম এখন আকাশছোঁয়া। বাজার নিয়ন্ত্রণে সরকার খেজুর আমদানিতে শুল্ক হার কমালেও এর কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। গত এক মাসে জাতভেদে খেজুরের দাম কেজিতে ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এমনকি নিম্নআয়ের মানুষের কাছে জনপ্রিয় সাধারণ মানের খেজুরের দামও কেজিতে বেড়েছে প্রায় ১০০ টাকা। পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে দামের এই পার্থক্য আরও প্রকট; কোনো কোনো ক্ষেত্রে তা ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেশি দরে বিক্রি হতে দেখা গেছে।

মূলত শুল্কহার বিবেচনায় খেজুরকে বিলাসবহুল পণ্যের তকমা দেওয়া হয়। তবে, প্রতিবছর রজমান মাসে সর্বসাধারণের জন্য খেজুর কেনার সুবিধার্থে সরকার শুল্কহার কমিয়ে থাকে। এবারও গত ২৩ ডিসেম্বর খেজুরের ওপর শুল্কহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়। শুল্কহার কমায় আমদানি বৃদ্ধি ও দাম সহনীয় পর্যায়ে নেমে আসার প্রত্যাশা থাকলেও বাজারে ঠিক তার উল্টোটা দেখা যায়। রমজানের আগেই দাম হু হু করে বেড়ে যায়। আসন্ন রমজান মাসকে সামনে রেখে এবারও তার ব্যতিক্রম হয়নি।

কুমিল্লার বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, বহুল বিক্রিত খেজুর জাহিদী প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকা দরে। একমাস আগে এই জাতের খেজুর ২৫০ টাকায় বিক্রি হতো। অর্থাৎ মাসের ব্যবধানে কেজিতে জাহিদী খেজুরের দাম বেড়েছে ৭০ থেকে ১০০ টাকা পর্যন্ত। ইরানি মরিয়ম প্রতিকেজি বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত। একমাস আগে এই জাতের খেজুর ১০০০ থেকে ১১৫০ টাকায় বিক্রি হতো। মাসের ব্যবধানে উন্নতমানের ইরানি মরিয়ম খেজুরের দাম ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বেড়েছ। আর কালমি মরিয়ম প্রতিকেজি বিক্রি হচ্ছে ৯০০ টাকায়, যা একমাস আগে ৭০০ টাকায় বিক্রি হতো। আর সুক্কারি জাতের খেজুরের দামও মাসের ব্যবধানে ২০০ টাকা পর্যন্ত বেড়ে ৮০০ টাকা হয়েছে।

এছাড়া, আজুয়া, বরই, দাবাস, মাবরুম, মেডজুল ও আম্বারাসহ প্রায় সব ধরনের খেজুরের দাম মাসের ব্যবধানে কেজিতে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে প্রতিকেজি আজুয়া খেজুর ৮০০ থেকে ৯৫০ টাকা, বরই ৫০০ থেকে ৫৫০ টাকা, দাবাস ৫৫০ থেকে ৬০০ টাকা, মাবরুম ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা, মেডজুল ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা এবং আম্বারা ৮৫০ থেকে ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে।

কুমিল্লা নগরীর মুরাদপুর এলাকার বাহার ফল বিতান এর স্বত্বাধিকারী হাফেজ মোহাম্মদ বাহার বলেন, একমাস আগের তুলনায় প্রায় সব ধরনের খেজুরের দাম ১০০ টাকার ওপরে বেড়েছে। সরকার শুল্ক কমালেও সিন্ডিকেট তো ভাঙতে পারেনি। আমরা কম দাম না কিনতে পারলে কম দামে বিক্রি করবো কীভাবে?

তবে পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লার সবচেয়ে বড় পাইকারি বাজার চকবাজার চেয়ে খুচরা বাজারে ধরনভেদে খেজুরের দাম প্রতিকেজি ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। বহুল বিক্রিত জাহিদী ৫ কেজি খেজুর পাইকারি বাজারে ১০০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে, যা কেজি দরে ২০০ থেকে ২৪০ টাকা। ইরানি মরিয়ম ৫ কেজি খেজুরের প্যাকেট ৫০০০ টাকা থেকে ৬২০০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতিকেজি ১০০০ থেকে ১২৪০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে ৫ কেজি কালমি মরিয়ম ৩৪০০ থেকে ৩৫০০ টাকায় বিক্রি হচ্ছে, যা কেজি দরে ৬৮০ থেকে ৭০০ টাকা।

এ বিষয়ে চকবাজার পাইকারী বাজারের খালেছ ফুড এর স্বত্বাধিকারী মো. মইনুদ্দীন খান  বলেন, গত একমাসে খেজুরের দাম সামান্য বেড়েছে। তবে, গত বছরের তুলনায় এখনো কম রয়েছে। আমদানিকারকরা বলছেন সৌদি, ইরানসহ বিভিন্ন দেশে খেজুরের দাম বেশি রয়েছে। তাদের (আমদানিকারকরা) থেকে বেশি দামে কেনায়, আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। মানুষ গত বছরের তুলনায় এবার কম দামে খেজুর কিনতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এই পাইকারি ব্যবসায়ী।

সর্বশেষ

এমপি সফিকুর রহমান কিরণকে শফিকুল ইসলাম মিলনের  শুভেচ্ছা।

সারাদেশ

এমপি সফিকুর রহমান কিরণকে শফিকুল ইসলাম মিলনের শুভেচ্ছা।
ভারত সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়

ভারত সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

সারাদেশ

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
সরকারি দলের সংস্কার পরিষদে শপথ না নেওয়া ‘জুলাইকে অবজ্ঞা’—জামায়াত আমির

রাজনীতি

সরকারি দলের সংস্কার পরিষদে শপথ না নেওয়া ‘জুলাইকে অবজ্ঞা’—জামায়াত আমির
তাইম হত্যা: অভিযোগ গঠনের আদেশের দিন পেছাল ট্রাইব্যুনাল

সারাদেশ

তাইম হত্যা: অভিযোগ গঠনের আদেশের দিন পেছাল ট্রাইব্যুনাল
এমপি সাঈদ আহমেদ আসলামকে শুভেচ্ছা জানালেন গোলাম মোস্তফা লিটন

জেলা

এমপি সাঈদ আহমেদ আসলামকে শুভেচ্ছা জানালেন গোলাম মোস্তফা লিটন
চট্টগ্রাম মহানগরে জেএসএফবি’র নতুন কমিটি গঠন

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম মহানগরে জেএসএফবি’র নতুন কমিটি গঠন
টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রিসভায় ডাক পেলেন কুমিল্লার আমিন-উর-রশিদ

জেলা

টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রিসভায় ডাক পেলেন কুমিল্লার আমিন-উর-রশিদ
নীলফামারীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সারাদেশ

নীলফামারীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

জাতীয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে
ঋতুবদলের মধ্যেই রোজা, ত্বক হবে সুস্থ রাখতে যা করতে হবে

বিনোদন

ঋতুবদলের মধ্যেই রোজা, ত্বক হবে সুস্থ রাখতে যা করতে হবে
প্রধানমন্ত্রীসহ ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে বিএনপি

জাতীয়

প্রধানমন্ত্রীসহ ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে বিএনপি
এনসিপি বয়কট করল মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান

রাজনীতি

এনসিপি বয়কট করল মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান
শুল্ক কমার পরও একমাসে কেজিতে ২৫০ টাকা বেড়েছে খেজুরের দাম

সারাদেশ

শুল্ক কমার পরও একমাসে কেজিতে ২৫০ টাকা বেড়েছে খেজুরের দাম
কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

জেলা

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 
আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

জাতীয়

অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা
নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই
কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের

আইন-আদালত

কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের
নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক

চট্টগ্রাম প্রতিদিন

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

জেলা

দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে
চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

সম্পর্কিত খবর

সারাদেশ

গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, শ্বশুর গ্রেপ্তার।
গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, শ্বশুর গ্রেপ্তার।

সারাদেশ

চাঁদপুরে সাড়ে চার মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ।
চাঁদপুরে সাড়ে চার মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ।

সারাদেশ

বাঘাইছড়িতে দুম্বার মাংস কেলেঙ্কারি! ইউএনও ও প্রেসক্লাবের ভূমিকা সন্দেহের তলে
বাঘাইছড়িতে দুম্বার মাংস কেলেঙ্কারি! ইউএনও ও প্রেসক্লাবের ভূমিকা সন্দেহের তলে

সারাদেশ

বাসে অতিরিক্ত ভাড়া, খোলা ট্রাক-পিকআপে বাড়ি ফিরছে মানুষ
বাসে অতিরিক্ত ভাড়া, খোলা ট্রাক-পিকআপে বাড়ি ফিরছে মানুষ

সারাদেশ

মানবতার ফেরিওয়ালা: রহিমপুরবাসীর প্রিয় নেতা আশরাফুল ইসলাম মেম্বার
মানবতার ফেরিওয়ালা: রহিমপুরবাসীর প্রিয় নেতা আশরাফুল ইসলাম মেম্বার

সারাদেশ

সনদ গ্রহণ করলেন এফবিজেও মহাসচিব সাংবাদিক মোঃ শামছুল আলম।
সনদ গ্রহণ করলেন এফবিজেও মহাসচিব সাংবাদিক মোঃ শামছুল আলম।

সারাদেশ

ঝিকরগাছায় মাদরাসাছাত্রী সোহানা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: গ্রেপ্তার ফুফাতো ভাই নয়ন
ঝিকরগাছায় মাদরাসাছাত্রী সোহানা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: গ্রেপ্তার ফুফাতো ভাই নয়ন

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট ও ধীরগতির অভিজ্ঞতা: ঈদের যাত্রার চিত্র
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট ও ধীরগতির অভিজ্ঞতা: ঈদের যাত্রার চিত্র

সারাদেশ

‎বন্ধুত্বের মুখোশে প্রতারণা: প্রবাসী বাংলাদেশির প্রাণনাশের হুমকি!
 ‎বন্ধুত্বের মুখোশে প্রতারণা: প্রবাসী বাংলাদেশির প্রাণনাশের হুমকি!

সারাদেশ

বদলগাছীতে সরকারি পরিপত্র না মেনে ছাগল বিতরণ
বদলগাছীতে সরকারি পরিপত্র না মেনে ছাগল বিতরণ

সারাদেশ

১০ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর।
১০ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর।

সারাদেশ

জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিক্ষার্থীর করুণ মৃত্যু
জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিক্ষার্থীর করুণ মৃত্যু

সারাদেশ

দুই ঘণ্টা পর সিলেটের রেল যোগাযোগ পুনরায় শুরু।
দুই ঘণ্টা পর সিলেটের রেল যোগাযোগ পুনরায় শুরু।

সারাদেশ

জুনের পথে ইউনূস, বিএনপির সহযোগিতা ছাড়া আদৌ সম্ভব?
জুনের পথে ইউনূস, বিএনপির সহযোগিতা ছাড়া আদৌ সম্ভব?

সারাদেশ

একই দিনে দুই শহরে একই ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দুই মামলা, উঠছে নানা প্রশ্ন
একই দিনে দুই শহরে একই ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দুই মামলা, উঠছে নানা প্রশ্ন