আজকের খবর
ads
জেলা

টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রিসভায় ডাক পেলেন কুমিল্লার আমিন-উর-রশিদ

লেখকঃ আব্দুর রহমান সাঈফ,কুমিল্লা।
অনলাইন ডেস্ক
টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রিসভায় ডাক পেলেন কুমিল্লার আমিন-উর-রশিদ

সংসদ সদস্য না হয়েও কুমিল্লার বিএনপি নেতা মোহাম্মদ আমিন-উর-রশিদ (ইয়াছিন) মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। নেতা-কর্মীরা মনে করছেন, মন্ত্রিসভায় ডাক পাওয়ার মাধ্যমে তিনি নিজের রাজনৈতিক জীবনে দীর্ঘ ত্যাগের মূল্যায়ন পেয়েছেন। তাঁর মন্ত্রী হওয়ার খবরে কুমিল্লার মানুষ উচ্ছ্বসিত।

আমিন-উর-রশিদকে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমন্ত্রণ জানানো হয়। একই সঙ্গে বিএনপির শীর্ষ পর্যায় থেকেও তাঁকে সুখবর দেওয়া হয়। তিনি টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে তাঁর ঘনিষ্ঠরা আজকের খবরকে নিশ্চিত করেছেন।

আমিন-উর-রশিদ কুমিল্লা নগরের মনোহরপুর (নিমতলী) এলাকার ভোটার। তবে তাঁর পৈতৃক বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের পরানপুর গ্রামে। তাঁর বাবা প্রয়াত হাজী আলী মিয়া ও মা আমেনা বেগম। তিনি ১৯৫৮ সালের ২৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন। পেশায় ব্যবসায়ী আমিন-উর-রশিদ ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিলুপ্ত হওয়া কুমিল্লা-৯ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি কুমিল্লা-৬ (সদর) আসনে বিএনপির প্রার্থী ছিলেন।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা (টিপু) বলেন, ‘গত ৩৪ বছর ধরে বিএনপির রাজনীতিতে সৎ ও পরীক্ষিত নেতা হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন। বিগত ১৭ বছর কুমিল্লা সদর আসনে দলকে আগলে রেখেছেন তিনি। মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে। দলের জন্য আজীবন শুধু ত্যাগ স্বীকার করে গেছেন। অবশেষে সেই ত্যাগের মূল্যায়ন হয়েছে। কুমিল্লার মানুষ হিসেবে আমরা কৃতজ্ঞতা জানাই, দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি। তিনি আমিন-উর-রশিদ ইয়াছিন ভাইকে নয়, কুমিল্লার মানুষকে মূল্যায়ন করেছেন।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আদর্শ সদর ও সদর দক্ষিণ, সিটি করপোরেশন ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত কুমিল্লা-৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আমিন-উর-রশিদ (ইয়াছিন)। কিন্তু শেষ পর্যন্ত দলের প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া দীর্ঘদিন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ছিলেন।

নির্বাচনে মনোনয়ন বৈধ হওয়ার পর গত ১৫ জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন আমিন-উর-রশিদ। ওই বৈঠকের পরই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। একই দিন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে আমিন-উর-রশিদকে কুমিল্লা দক্ষিণ জেলাধীন (সাংগঠনিক জেলা) বিএনপির সব সংসদীয় আসনে ‘সমন্বয়ক’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়। নিজে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন আসনগুলোর প্রার্থীদের বিজয়ী করতে ব্যাপক ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে তাঁর উদ্যোগে কুমিল্লা-৯ আসনে দলীয় ও ‘বিদ্রোহী’ প্রার্থীর দ্বন্দ্বের অবসান হওয়ায় ধানের শীষের প্রার্থীর বিজয় অনেকটাই সহজ হয়েছে।

মন্ত্রিসভায় ডাক পাওয়ার বিষয়ে আমিন-উর-রশিদ (ইয়াছিন) মুঠোফোনে আজকের খবরকে বলেন, ‘সবকিছুর জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া। আমাকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ও দলের শীর্ষ পর্যায় থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি সবার কাছে দোয়া চাই।’

সর্বশেষ

এমপি সফিকুর রহমান কিরণকে শফিকুল ইসলাম মিলনের  শুভেচ্ছা।

সারাদেশ

ভারত সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

সারাদেশ

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
সরকারি দলের সংস্কার পরিষদে শপথ না নেওয়া ‘জুলাইকে অবজ্ঞা’—জামায়াত আমির

রাজনীতি

তাইম হত্যা: অভিযোগ গঠনের আদেশের দিন পেছাল ট্রাইব্যুনাল

সারাদেশ

তাইম হত্যা: অভিযোগ গঠনের আদেশের দিন পেছাল ট্রাইব্যুনাল
এমপি সাঈদ আহমেদ আসলামকে শুভেচ্ছা জানালেন গোলাম মোস্তফা লিটন

চট্টগ্রাম মহানগরে জেএসএফবি’র নতুন কমিটি গঠন

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম মহানগরে জেএসএফবি’র নতুন কমিটি গঠন
টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রিসভায় ডাক পেলেন কুমিল্লার আমিন-উর-রশিদ

জেলা

টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রিসভায় ডাক পেলেন কুমিল্লার আমিন-উর-রশিদ
নীলফামারীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সারাদেশ

নীলফামারীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

জাতীয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে
ঋতুবদলের মধ্যেই রোজা, ত্বক হবে সুস্থ রাখতে যা করতে হবে

বিনোদন

প্রধানমন্ত্রীসহ ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে বিএনপি

এনসিপি বয়কট করল মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান

রাজনীতি

এনসিপি বয়কট করল মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান
শুল্ক কমার পরও একমাসে কেজিতে ২৫০ টাকা বেড়েছে খেজুরের দাম

সারাদেশ

শুল্ক কমার পরও একমাসে কেজিতে ২৫০ টাকা বেড়েছে খেজুরের দাম
কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক

চট্টগ্রাম প্রতিদিন

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

সম্পর্কিত খবর

জেলা

দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

জেলা

দুই সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ

চাঁদপুর-২: বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

রুমা উপজেলায় মেডিকেল ক্যাম্প পরিচালনা — ৯ বিজিবি'র মানবিক উদ্যোগ

হবিগঞ্জে পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানের ব্যতিক্রম উদ্যোগ: শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংলাপ

মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

রায়পুরায় চাকরিচ্যুত পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা, হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা।

ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রায় যমুনা সেতুর পশ্চিমে ১০ কিলোমিটার যানজট

‎পিরোজপুরে কচা নদীর তীরে বিশ্ব নদী দিবস উদযাপন

সুদের টাকা না পেয়ে ব্যবসায়ীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ।

যমুনায় অবৈধ বালু তোলায় বিদ্যুৎ টাওয়ারসহ জনপদ হুমকিতে

মানিকগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

৪০ মিনিট আটকে থাকার পর পদ্মা সেতুর টোল প্লাজায় পৌঁছানো সম্ভব হয়েছে