চট্টগ্রাম ব্যুরো: জাতীয় সাংবাদিকদের সংগঠন জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অফ বাংলাদেশ (জেএসএফবি) চট্টগ্রাম মহানগর কমিটির ২০২৬-২৭ সেশনের ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ফারুক হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক কে এম রুবেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে জিন্নাত আলীকে সভাপতি এবং মো. নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত নেতারা আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— মনোয়ার হোসেন রতন (সিনিয়র সহ-সভাপতি), মো. আফতাব আলম ও মাহমুদ হায়দার জীবন (সহ-সভাপতি), সেলিম চৌধুরী, তুষার দাস ও আজাদ মামুন (যুগ্ম সাধারণ সম্পাদক), মো. আব্দুল্লাহ আল নোমান (সাংগঠনিক সম্পাদক), মো. সেলিম (সহ-সাংগঠনিক সম্পাদক), জামাল উদ্দিন (প্রচার সম্পাদক), আবু সাইদ (প্রচার সম্পাদক), আবু সাইদ (অর্থ সম্পাদক), আহমেদ নুর মাসুদ (সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক), কামাল হোসেন (দপ্তর বিষয়ক সম্পাদক)।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মো. আল আমিন, নুরে আলম, আবু সাইদ, টিপু সুলতান, এম সম্রাট ও এনাম।
সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
