বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ওম বিড়লা। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথগ্রহণ অনুষ্ঠান শেষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যাশার কথাও তুলে ধরা হয়। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-এর শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেওয়া হয় প্রধানমন্ত্রীর কাছে।
এদিন আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেন মোহাম্মদ মুইজ্জু এবং শেরিং তোবগে। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
