রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন।
রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানিয়েছেন, জ্বর, ঠাণ্ডা ও শ্বাসকষ্টজনিত কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার তাকে ছাড়পত্র দেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, রিজভীর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তার শরীরে জ্বর নেই এবং শ্বাসকষ্টও অনেকটাই কমে গেছে।
গত সপ্তাহে শারীরিক অসুস্থতার কারণে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল রিজভীকে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসার তত্ত্বাবধান করেছে।
