পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দায়িত্বের ভালো-মন্দ মিলিয়ে তার দেড় বছর পূর্ণ হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় থেকে বিদায় নেওয়ার আগে তিনি বলেন, এই সময়কাল ছিল চ্যালেঞ্জ ও অর্জনের এক সম্মিলিত যাত্রা।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, রাষ্ট্রীয় দায়িত্ব শেষ হওয়ার পর তিনি পুনরায় তার পুরোনো জীবনে ফিরে যাবেন। তবে লেখালেখি ও সমসাময়িক বিষয়ে মতামত প্রকাশ অব্যাহত রাখবেন।
বিদায়ের আগে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আসাদ আলম সিয়াম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক সৌজন্য বৈঠকে অংশগ্রহণ করেন। পারস্পরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয়। পরে সহকর্মীদের সঙ্গে স্মৃতি হিসেবে ছবি তুলেন বিদায়ী উপদেষ্টা।
